Hidden Stories (বাংলা)

Ayushmann Khurrana: ‘পাকিস্তান জিন্দাবাদ’ বিতর্কে আয়ুষ্মান! কেন এমন সংলাপ, এবার মুখ খুললেন অভিনেতা

ভারত-পাকিস্তান ঘিরে টানাপোড়েন, তার প্রভাব বরাবরই পড়েছে দুই দেশের বিনোদন দুনিয়ায়। এবার সংলাপ ঘিরে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তাঁর আসন্ন ছবি ‘উড়তা তীর’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে একটি বিশেষ সংলাপ। যেখানে অভিনেতা বলেছেন, ‘পাকিস্তান জিন্দাবাদ’। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু তীব্র কটাক্ষ। [TECHTARANGA-POST:12953]‘উড়তা তীর’ ছবিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে আয়ুষ্মানকে। গল্পে ওই চরিত্র গোপন মিশনে ভারতে আসে। কিন্তু স্মৃতিভ্রংশের কারণে ধীরে ধীরে সে নিজেকেই ভারতীয় গুপ্তচর বলে ভাবতে শুরু করে। আর সেই চরিত্রের মুখেই শোনা যায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান। ট্রেলার প্রকাশ্যে আসতেই সংলাপটি নিয়ে শুরু হয় সমালোচনা। প্রশ্ন উঠছে, ভারত-পাকিস্তান সম্পর্কের এমন সময়ে একটি ছবিতে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার দৃশ্য কেন রাখা হল? যদিও চুপ থাকেননি অভিনেতা। [TECHTARANGA-POST:12950]বিষয়টি নিয়ে অভিনেতা বলেন, “পাকিস্তান জিন্দাবাদ’-এই স্লোগানটা তো চিত্রনাট্যেরই অংশ। আর একজন অভিনেতা হিসেবে আপনার সবকিছু করার জন্যই প্রস্তুত থাকা উচিত। প্রায় সব স্পাই ছবিতেই এমন সংলাপ থাকে। তবে এখানে আমাদের সিনেমা ‘উড়তা তীর’-এর সঙ্গে বাকি ছবিগুলির পার্থক্য হল, এটা একটা স্পাই কমেডি। একইসঙ্গে দেশপ্রেমের ছোঁয়াও রয়েছে। আমি সবসময় প্রথমে চিত্রনাট্য দেখি। আর চিত্রনাট্য যা দাবি করে, আমি সেটাই করি। তাই আমাকে ‘ডিরেক্টর্স অ্যাক্টর’ বলতে পারেন। এই ছবির জন্য দারুণ একটা চিত্রনাট্য লেখা হয়েছে।” ছবিটি আগামী ৯ অক্টোবর, ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

Ayushmann Khurrana: ‘পাকিস্তান জিন্দাবাদ’ বিতর্কে আয়ুষ্মান! কেন এমন সংলাপ, এবার মুখ খুললেন অভিনেতা