Hidden Stories (বাংলা)

চন্দ্রনাথ খুনে শিলিগুড়ি কানেকশন! গাড়ির একটি বিজ্ঞাপনই কি কাল হলো? দুর্ধর্ষ ‘গাড়ি রহস্যে’ ঘুম উড়েছে পুলিশের!

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যাকাণ্ডে এবার উঠে এল এক হাড়হিম করা তথ্য। বুধবার রাতে মধ্যমগ্রামের রাস্তায় যেভাবে গাড়ির কাচ ভেদ করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চন্দ্রনাথের হার্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তাতে পেশাদার খুনিদের হাত দেখছে পুলিশ। [TECHTARANGA-POST:8839]তবে তদন্তে নেমে সবথেকে বড় চমক এসেছে ঘাতক গাড়িটিকে ঘিরে। পুলিশ যখন ঘটনাস্থলে পড়ে থাকা গাড়িটির নম্বর প্লেট খতিয়ে দেখে, তখন দেখা যায় সেটি শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা জোসেফ উইলিয়ামস নামে এক ব্যক্তির নামে রেজিস্টার্ড। কিন্তু অবাক করা বিষয় হলো, পুলিশ যখন জোসেফের সঙ্গে যোগাযোগ করে, তখন তিনি দাবি করেন তাঁর গাড়ি তাঁর কাছেই আছে![TECHTARANGA-POST:8842]তদন্তের গভীরে ঢুকে পুলিশ জানতে পেরেছে এক ভয়ংকর জালিয়াতির ছক। জোসেফ নিজের গাড়িটি বিক্রি করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে একটি বিজ্ঞাপন দিয়েছিলেন, যেখানে তাঁর গাড়ির নম্বর প্লেটের ছবিও ছিল। সেখান থেকেই খুনিরা গাড়ির নম্বর, মডেল এবং রঙের সমস্ত তথ্য সংগ্রহ করে।[TECHTARANGA-POST:8822] এরপর হুবহু একই মডেল ও রঙের একটি গাড়িতে সেই জাল নম্বর প্লেট বসিয়ে চন্দ্রনাথকে ‘টার্গেট’ করা হয়। অর্থাৎ, খুনিরা এতটাই ঠান্ডা মাথার যে পুলিশকে বিভ্রান্ত করতে তারা আগেভাগেই অনলাইন প্ল্যাটফর্মে-এর তথ্য কাজে লাগিয়ে ‘ক্লোন’ গাড়ি তৈরি করে রেইকি চালিয়েছিল। শিলিগুড়ির আসল গাড়ির মালিকের নম্বর ব্যবহার করে কলকাতায় এই অপারেশন চালানোয় এখন রীতিমতো স্তম্ভিত দুঁদে গোয়েন্দারাও।

চন্দ্রনাথ খুনে শিলিগুড়ি কানেকশন! গাড়ির একটি বিজ্ঞাপনই কি কাল হলো? দুর্ধর্ষ ‘গাড়ি রহস্যে’ ঘুম উড়েছে পুলিশের!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার