Hidden Stories (বাংলা)

গণনার দিনই ধেয়ে আসছে কালবৈশাখী! ৬০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব কলকাতায়, জেলায়-জেলায় কমলা সতর্কতা

কলকাতা: নির্বাচনী উত্তাপের মধ্যেই এবার চোখ রাঙাচ্ছে প্রকৃতি। আগামী সোমবার অর্থাৎ ৪ মে, রাজ্যের হাইভোল্টেজ ভোট গণনার দিনই দক্ষিণবঙ্গজুড়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গণনার দিন কলকাতায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বৃষ্টির সঙ্গে ঝড়ের তাণ্ডবে ব্যাহত হতে পারে স্বাভাবিক জনজীবন।[TECHTARANGA-POST:8666]হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। যার জেরেই এই টানা ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস:শনিবার: কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ঝড়ের গতিবেগ থাকতে পারে ৩০-৪০ কিলোমিটার।রবিবার: বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।[TECHTARANGA-POST:8664]সোমবার (গণনার দিন): কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে।মঙ্গলবার: পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ৪০-৫০ কিমি বেগে ঝড়ের জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে।উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির (৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে রবিবারও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:8664]সমুদ্রে ঝোড়ো হাওয়ার দাপট বাড়ায় আগামী সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখনই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

গণনার দিনই ধেয়ে আসছে কালবৈশাখী! ৬০ কিমি বেগে ঝড়ের তাণ্ডব কলকাতায়, জেলায়-জেলায় কমলা সতর্কতা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার