Hidden Stories (বাংলা)

হলদিয়ায় মোদীর সভার আগেই রক্তপাত! নদীর তীরে মিলল 'বিজেপি কর্মী'র দেহ

হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেগা সভার ঠিক ২৪ ঘণ্টা আগে উত্তেজনা চরমে। বুধবার হলদি নদীর বালুঘাটা সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল মহাদেব বিশ্বাস নামে এক 'বিজেপিকর্মী'র রক্তাক্ত দেহ। মঙ্গলবার থেকে নিখোঁজ থাকা এই কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে এলাকা। বিধানসভা ভোটের আগে এই ঘটনা কি সুপরিকল্পিত রাজনৈতিক খুন? উঠছে প্রশ্ন।[TECHTARANGA-POST:7904]মৃতের পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি মহাদেব। বুধবার সকালে হলদি নদীর পাড়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নিহতের স্ত্রীর দাবি, মহাদেবকে নৃসংশভাবে খুন করা হয়েছে। কান্নায় ভেঙে পড়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, "ওঁকে খুনই করা হয়েছে। ওঁর গলাটা ফুলে আছে, হাতে গভীর কাটার দাগ। এটা কোনও স্বাভাবিক মৃত্যু হতেই পারে না।"[TECHTARANGA-POST:7897]যদিও শোকাতুর স্ত্রী সরাসরি কোনও রাজনৈতিক দলের নাম নিতে চাননি, কিন্তু বিজেপি নেতৃত্বের দাবি, মহাদেব তাঁদের সক্রিয় কর্মী ছিলেন। মঙ্গলবারও এলাকায় তাঁকে বিজেপির পতাকা লাগাতে দেখা গিয়েছে। বিজেপির জেলা নেতৃত্বের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভার আগে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই হত্যাকাণ্ড! তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই মহাদেবকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে বলে দাবি করছে গেরুয়া শিবির।[TECHTARANGA-POST:7889]পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। ঘাসফুল শিবিরের দাবি, নিহতের পরিবার যেখানে রাজনৈতিক পরিচয় নিয়ে সরব হয়নি, সেখানে বিজেপি গায়ে পড়ে বিষয়টির রাজনীতিকরণ করছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলেই তাদের দাবি।বৃহস্পতিবার সকালে হলদিয়ায় প্রধানমন্ত্রীর জনসভা। হাই-প্রোফাইল এই সভার ঠিক আগেই এক 'রাজনৈতিক কর্মী'র দেহ উদ্ধারের ঘটনায় জেলা প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ। মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে, ঠিক কীভাবে মৃত্যু হয়েছে মহাদেবের। তবে, ভোটের আগে হলদি নদীর তীরের এই রক্তপাত যে হলদিয়ার রাজনৈতিক সমীকরণ আরও জটিল করে তুলল, তা বলাই বাহুল্য।

হলদিয়ায় মোদীর সভার আগেই রক্তপাত! নদীর তীরে মিলল 'বিজেপি কর্মী'র দেহ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার