Hidden Stories (বাংলা)

মেট্রোযাত্রীদের মাথায় হাত! রবিবার দিনভর বন্ধ দক্ষিণ কলকাতার এই পাঁচ স্টেশন, বিপাকে হাজার হাজার মানুষ?*

কলকাতা: সপ্তাহান্তের ছুটির দিনে মেট্রোয় চড়ে ঘোরার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দুঃসংবাদ। আগামী রবিবার, ১৭ মে কলকাতা মেট্রোর ব্লু লাইনে এক বিশাল ধাক্কা খেতে চলেছেন যাত্রীরা। দক্ষিণ কলকাতার পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেশনে সারাদিন বন্ধ থাকবে পরিষেবা। ওই দিন একাধিক স্টেশনের মধ্যে একটি ট্রেনও চলবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।[TECHTARANGA-POST:9179]মেট্রো সূত্রের খবর, শহিদ ক্ষুদিরাম স্টেশনে বহু প্রতীক্ষিত 'রেক রিভার্সাল' বা ট্রেনের দিক পরিবর্তনের কাজের জন্যই এই মেগা ব্লক হাতে নেওয়া হয়েছে। কবি সুভাষ স্টেশনে দীর্ঘস্থায়ী লুপ লাইনের নির্মাণকাজ এবং পরিকাঠামোর আধুনিকীকরণের জন্যই এই সিদ্ধান্ত। যাত্রীদের দীর্ঘকালীন সুবিধার কথা মাথায় রেখে এই সংস্কার কাজ অত্যন্ত জরুরি হয়ে পড়েছিল।[TECHTARANGA-POST:9177]রবিবার দিনভর যে পাঁচটি স্টেশনে কোনও মেট্রো ঢুকবে না, সেগুলি হল - শহিদ ক্ষুদিরাম, কবি নজরুল, গীতাঞ্জলি, মাস্টারদা সূর্য সেন এবং নেতাজি। [TECHTARANGA-POST:9175]তবে স্বস্তির খবর হল, মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনের বাকি অংশে মেট্রো চলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ উত্তর ও মধ্য কলকাতার যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে কোনও সমস্যা হবে না। দক্ষিণগামী ট্রেনগুলি মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত এসে সেখান থেকেই আবার ফিরে যাবে।[TECHTARANGA-POST:9173]অফিসযাত্রীদের ঝক্কি এড়াতেই ছুটির দিনটিকে বেছে নিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার পর সোমবার, ১৮ মে সকাল থেকেই ফের স্বাভাবিক ছন্দে ফিরবে ব্লু লাইন। শহিদ ক্ষুদিরাম স্টেশনে 'রেক রিভার্সাল' ব্যবস্থা চালু হলে ভবিষ্যতে বিশেষ পরিস্থিতিতে ট্রেন ঘোরানো বা পরিষেবা সচল রাখার ক্ষেত্রে অনেক সুবিধা হবে বলে দাবি মেট্রো রেলের।

মেট্রোযাত্রীদের মাথায় হাত! রবিবার দিনভর বন্ধ দক্ষিণ কলকাতার এই পাঁচ স্টেশন, বিপাকে হাজার হাজার মানুষ?*

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার