গণনার আগের রাতে সীমান্তে তোলপাড়! বাইকের সিটের নিচে মিলল টাকার পাহাড়, কী ছিল পরিকল্পনা?
বসিরহাট: ৩ মে, ২০২৬: কালকের মহাগণনার ঠিক আগেই তপ্ত সীমান্ত! উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্তে বড়সড় সাফল্য পেল বিএসএফ (BSF) এবং পুলিশ।[TECHTARANGA-POST:8696] মোটরসাইকেলের সিটের তলায় লুকিয়ে পাচারের সময় প্রায় ৯ লক্ষ বাংলাদেশি টাকা-সহ এক ভারতীয় যুবককে হাতেনাতে গ্রেফতার করেছেন ১১২ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত যুবকের নাম ইলিয়াস গাজি, তাঁর বাড়ি স্থানীয় তারালি এলাকাতেই। ভোট গণনার ঠিক আগের রাতে এই বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।[TECHTARANGA-POST:8718]বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি চলাকালীন ওই যুবকের গতিবিধি দেখে সন্দেহ হয় জওয়ানদের। তল্লাশি চালাতেই দেখা যায়, মোটরসাইকেলের সিটের নিচে অত্যন্ত কায়দা করে রাখা ব্যাগের ভেতর বান্ডিল বান্ডিল বাংলাদেশি নোট। বিএসএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃত যুবককে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। ৪ মে-র মহালড়াইয়ের আগে এই টাকার উৎস কী এবং এর মাধ্যমে কোনো ভোট সংক্রান্ত লেনদেন বা নাশকতামূলক পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ধৃতকে ইতিমধ্যে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে তদন্ত জারি রেখেছে পুলিশ।