Hidden Stories (বাংলা)

‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ভাবনা ঢাকায়, আধারের মডেল দেখছে বাংলাদেশ

ঢাকা: ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা অনুসরণ করে বাংলাদেশের নাগরিকদের জন্য একটি একক পরিচয়ভিত্তিক পরিষেবা ব্যবস্থা চালুর কথা ভাবছে ঢাকার সরকার। প্রস্তাবিত এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’। এর মাধ্যমে একজন নাগরিকের সব ধরনের তথ্য ও সরকারি পরিষেবা একটি কার্ডের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে।[TECHTARANGA-POST:7353]সোমবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে উন্নয়ন ও বিনিয়োগ নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।তিনি বলেন, ভারতের আধার কার্ডের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশেও এমন একটি ব্যবস্থা চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, যাতে নাগরিকদের বিভিন্ন পরিষেবা সহজে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া যায়।তিতুমীর আরও জানান, ভবিষ্যতে ঋণনির্ভর উন্নয়ন থেকে সরে এসে বিনিয়োগ ও শিল্পায়ন বাড়ানোর দিকে জোর দিতে চায় সরকার। তাঁর কথায়, “চীন ও ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঋণের বদলে বিনিয়োগ বাড়াতে চাই। শিল্প ও ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে এগিয়ে নেওয়াই এখন লক্ষ্য।”[TECHTARANGA-POST:7347]জ্বালানি খাতের চুক্তি প্রসঙ্গেও তিনি বলেন, আগের সরকারের সময় যে সব চুক্তি হয়েছিল তার মধ্যে অনেকগুলোই বাংলাদেশের জন্য সমান সুবিধাজনক ছিল না। তাই ভবিষ্যতে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ২০১৬ সালে ঘোষিত প্রায় ২০ বিলিয়ন ডলারের চীন-বাংলাদেশ প্রকল্পসমূহের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিতুমীর। ওই প্রকল্পগুলির বর্তমান অবস্থা পর্যালোচনা করে পরবর্তী কৌশল নির্ধারণের বিষয়েও কথা হয়েছে।তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক ঘটনাবলিতে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রতি অবস্থানে একটি পরিবর্তনের ইঙ্গিত মিলছে। অতীতে বিএনপি প্রকাশ্যে ভারতবিরোধী অবস্থান নিলেও এখন সেই সুর অনেকটাই ম্লান হয়েছে বলে মনে করা হচ্ছে।বিশেষ করে জ্বালানি সরবরাহ, অবকাঠামো সহযোগিতা কিংবা বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংকট দেখা দিলেই শেষ পর্যন্ত ঢাকাকে দিল্লির দিকেই তাকাতে হচ্ছে—এমন মন্তব্যও করছেন অনেক বিশ্লেষক।সাম্প্রতিক সময়ে ভারতের সহায়তায় জ্বালানি সরবরাহ বজায় রাখা, সীমান্ত বাণিজ্য ও অবকাঠামো প্রকল্পে সহযোগিতা—সব মিলিয়ে দুই দেশের পারস্পরিক নির্ভরতার বাস্তবতা আবারও সামনে এসেছে বলে মনে করা হচ্ছে।

‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ ভাবনা ঢাকায়, আধারের মডেল দেখছে বাংলাদেশ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার