Hidden Stories (বাংলা)

ভক্তি ও শ্রদ্ধায় উদযাপিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি: বেলুড় মঠে ভক্তের ঢল!

আজ এক পুণ্য মাহেন্দ্রক্ষণ। যুগাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৯১তম জন্মতিথি উপলক্ষে ভক্তি ও শ্রদ্ধার আবহে সেজে উঠেছে বেলুড় মঠ। প্রতি বছরের মতো এবারও ঠাকুরের জন্মোৎসবকে কেন্দ্র করে মঠ প্রাঙ্গণে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। গঙ্গার পাড়ে আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছে আজ সকাল থেকেই।আজকের দিনটির সূচনা হয়েছে অত্যন্ত পবিত্রভাবে। ভোর সাড়ে চারটেয় মঙ্গল আরতির মাধ্যমে শ্রীরামকৃষ্ণ দেবের বিশেষ পুজোর শুভ সূচনা হয়। এরপরই শুরু হয় বৈদিক মন্ত্রোচ্চারণ এবং বিশেষ হোম-যজ্ঞ। মূল মন্দিরে ঠাকুরের শ্রীবিগ্রহ আজ অপরূপ সাজে সজ্জিত, যা দর্শনে ধন্য হচ্ছেন অগুনতি ভক্ত ও অনুরাগী।উৎসবের আমেজ বজায় রাখতে দিনভর একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে মঠ কর্তৃপক্ষ। মূল মন্দিরের ডানদিকে তৈরি করা হয়েছে একটি বিশাল অস্থায়ী মঞ্চ। সকাল থেকেই সেখানে পর্যায়ক্রমে চলছে, প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে ঠাকুরের পছন্দের গান ও স্তোত্রপাঠে মুখরিত হচ্ছে আকাশ-বাতাস। পণ্ডিত ও মহারাজদের উপস্থিতিতে চলছে বেদ পাঠ এবং ঠাকুরের জীবন ও দর্শনের ওপর বিশেষ আলোকপাত।দূর-দূরান্ত থেকে আগত অগণিত ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের পক্ষ থেকে আজ বিশেষ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে হাজার হাজার মানুষ আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চরণস্পর্শ ধন্য এই পুণ্যভূমির প্রসাদ গ্রহণ করছেন।

ভক্তি ও শ্রদ্ধায় উদযাপিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ১৯১তম জন্মতিথি: বেলুড় মঠে ভক্তের ঢল!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার