Hidden Stories (বাংলা)

জওয়ানকে লক্ষ্য করে 'গুলি', তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল

ভোটের মাত্র দুই দিন আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দল ও ভাটপাড়া এলাকা। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ইটবৃষ্টি এবং গুলিচালনার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। অভিযোগ, নোয়াপাড়ার বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে হামলা চালানোর সময় পুলিশের সামনেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি চরমে পৌঁছালে এলোপাথাড়ি গুলি চালানো হয় বলে অভিযোগ, যার জেরে গুরুতর আহত হয়েছেন বিজেপি প্রার্থী পবন সিংয়ের নিরাপত্তায় থাকা এক সিআইএসএফ (CISF) জওয়ান। বর্তমানে ওই জওয়ান কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।[TECHTARANGA-POST:8427]এই ঘটনায় ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলরসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। অশান্তির সূত্রপাত গতকাল রাতে যখন বিজেপি প্রার্থী রাজেশ শর্মা থানায় অভিযোগ জানাতে গিয়ে আক্রান্ত হন বলে দাবি করেন। অর্জুন সিংয়ের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার পাল্টা অর্জুন সিংয়ের দিকেই আঙুল তুলেছেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন ইতিমধ্য়েই পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। থমথমে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।হিডেন স্টোরিজ নিউজ

জওয়ানকে লক্ষ্য করে 'গুলি', তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত জগদ্দল

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার