Hidden Stories (বাংলা)

ভোটেকোশীতে ফের জলবৃদ্ধি, ৭০০ পেরোল লাশের স্তূপ, নিখোঁজ আড়াই হাজার! হিমবাহ ফেটে ফের কি প্রলয় নামতে চলেছে নেপালে?

কাঠমান্ডু: বুধবারের ভয়াবহ হড়পা বানের রেশ কাটতে না কাটতেই নেপালে ঘনিয়ে আসছে নতুন বিপর্যয়ের মেঘ। রবিবার সকাল থেকে নতুন করে ফুঁসতে শুরু করেছে ভোটেকোশী নদী। জলস্তর ক্রমশ বাড়তে থাকায় রাসুয়া, নুয়াকোট, ধাদিং এবং চিতোয়ান—এই চার সীমান্তবর্তী জেলায় চরম সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। বুধবারের প্রলয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জেলাইগুলি। রবিবার সকাল ৯টার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, কাদামাটি ও ধ্বংসস্তূপের তলা থেকে এখনও পর্যন্ত ৭৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তালিকায় রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। এই নিখোঁজদের মধ্যে রয়েছেন কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে আটকে পড়া বহু ভারতীয় পুণ্যার্থী।তিব্বতের কাছে হিমবাহ ভেঙে বুধবার সকালে প্রবল বেগে নেমে আসা জল ও কাদার স্রোত কার্যত নিশ্চিহ্ন করে দিয়েছে একের পর এক গ্রাম। রাস্তাঘাট, সেতু ভেঙে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। পুরু কাদার আস্তরণ খুঁড়ে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। এর মধ্যেই নতুন করে আতঙ্ক বাড়িয়েছে চিনের সতর্কতা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিমবাহ ভেঙে পাহাড়ের কোলে যে অস্থায়ী হ্রদ তৈরি হয়েছিল, তা কানায় কানায় পূর্ণ। সেখান থেকে জল উপচে পড়লে ফের প্রবল স্রোত আছড়ে পড়তে পারে নীচের উপত্যকায়। পরিস্থিতির ভয়াবহতা বিচার করে উদ্ধারকারীদের চরম সতর্ক থাকতে বলেছে নেপাল সরকার। প্রথমদিকে বিদেশি সাহায্য নিতে নারাজ থাকলেও, বিপুল আন্তর্জাতিক চাপের মুখে শেষ পর্যন্ত ভারতের পাঠানো উদ্ধারকারী দল ও ত্রাণ গ্রহণ করতে বাধ্য হয়েছে নেপাল।[TECHTARANGA-POST:12114]হিডেন স্টোরিজ নিউজ

ভোটেকোশীতে ফের জলবৃদ্ধি, ৭০০ পেরোল লাশের স্তূপ, নিখোঁজ আড়াই হাজার! হিমবাহ ফেটে ফের কি প্রলয় নামতে চলেছে নেপালে?