উৎসবের মরশুমের আগে কি মধ্যবিত্তের নাগালে আসবে সোনা- রুপো! আজকের রেট দেখলে চমকে যাবেন
আন্তর্জাতিক বাজারে ডলারের দুর্বলতা এবং মার্কিন ট্রেজারি ইল্ডে পতনের জেরে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে শুক্রবার এক ধাক্কায় সর্বকালীন রেকর্ড ছুঁল দুই মূল্যবান ধাতুই। ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০০ গ্রামে বেড়েছে ৫৫,১০০ টাকা। অন্যদিকে, রুপোর দাম প্রতি কেজিতে ১৫,০০০ টাকা বেড়ে পৌঁছে গেছে ২.৬০ লক্ষ টাকায়।এক নজরে সোনার রেট (২১ আগস্ট ২০২৬)২৪ ক্যারেট (খাঁটি সোনা):প্রতি গ্রাম: ₹১৬,০৪৮ ১০ গ্রাম: ₹১,৬০,৪৮০২২ ক্যারেট (গয়নার সোনা):প্রতি গ্রাম: ₹১৪,৭১০ ১০ গ্রাম: ₹১,৪৭,১০০ ১৮ ক্যারেট:প্রতি গ্রাম: ₹১২,০৩৬ ১০ গ্রাম: ₹১,২০,৩৬০ রুপোর বাজারদর১০ গ্রাম: ₹২,৬০০ ১০০ গ্রাম: ₹২৬,০০০ ১ কেজি: ₹২,৬০,০০০মার্কিন ট্রেজারির পদক্ষেপে বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি ৪,৫০০ ডলারের গণ্ডি পার করতেই ভারতে হুড়মুড়িয়ে বাড়ল দাম। বিশেষজ্ঞদের স্পষ্ট ইঙ্গিত—ডলারের দুর্বলতা আর বিশ্ববাজারের এই তোলপাড় অব্যাহত থাকলে সোনা-রুপোর এই 'গোল্ডেন রান' এখনই থামছে না। উৎসবের মরসুম শুরুর আগেই কি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাবে সোনা-রুপো? কেনার পরিকল্পনা থাকলে নজর রাখুন প্রতি মুহূর্তের ওঠানামায়।