Hidden Stories (বাংলা)

দরকার ‘দরকার হলে গোটা বিধানসভাতেই ফের ভোট’, ফলতায় কারচুপির অভিযোগে চরম হুঁশিয়ারি সিইও মনোজ আগরওয়ালের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম (EVM) কারচুপির অভিযোগ ওঠায় নজিরবিহীন কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। বুধবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল সাফ জানিয়েছেন, অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনে গোটা ফলতা বিধানসভা জুড়েই পুনর্নির্বাচন বা ‘রিপোল’ করানো হবে। [TECHTARANGA-POST:8540]কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ফলতার ২৫২, ২৩৫, ২২৬, ১৮৬ এবং ২৪১ নম্বর বুথসহ বেশ কিছু জায়গায় ইভিএম-এর বোতামে সেলোটেপ লাগানো এবং আতর ঢেলে দেওয়ার মতো গুরুতর অভিযোগ সামনে এসেছে। সিইও স্পষ্ট করে দেন যে, ওয়েব কাস্টিং এবং অবজারভারদের রিপোর্ট খতিয়ে দেখে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হবে।[TECHTARANGA-POST:8538]সকাল থেকে ফলতায় বিক্ষিপ্ত অশান্তি শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বেশ কিছু জায়গায় জমায়েত হঠাতে কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করতেও দেখা যায়। এই প্রসঙ্গে মনোজ আগরওয়াল বাহিনীর সক্রিয়তাকে সমর্থন করে বলেন, “শান্তি রক্ষায় সেন্ট্রাল ফোর্স যেখানে প্রয়োজন মনে করবে, সেখানেই লাঠিচার্জ হবে।” তিনি আরও জানান, ইভিএম-এ একবার ভোট পড়ে গেলে তা আর ফেরানো সম্ভব নয়, তাই যেখানেই কারচুপির প্রমাণ মিলবে সেখানেই ভোট বাতিল করে নতুন করে ভোট নেওয়া হবে। ফলতার পাশাপাশি মগরাহাট থেকেও একই ধরনের অভিযোগ আসায় কমিশন অত্যন্ত সতর্ক। চূড়ান্ত রিপোর্ট হাতে পেলে আগামীকাল বা পরশুর মধ্যেই এই পুনর্নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে খবর।#BengalPolls2026 #FaltaElection #ManojAgarwal #ElectionCommission #RepollAlert #EVMControversy #BreakingNews #WestBengalPolitics #DemocraticProcess #PollUpdate @146995255755001 @186784386388053

দরকার ‘দরকার হলে গোটা বিধানসভাতেই ফের ভোট’, ফলতায় কারচুপির অভিযোগে চরম হুঁশিয়ারি সিইও মনোজ আগরওয়ালের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার