রাখির দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের হাতে রাখি বাঁধলেই অমঙ্গল, নাকি লুকিয়ে আছে অন্য রহস্য?
ভাইবোনের ভালোবাসা উদযাপনের এক বিশেষ দিন হলো রাখিবন্ধন। তবে এইবছর দিনটা নিয়ে আনন্দ আছে ঠিকই, তার সঙ্গে বাড়ছে একটা প্রশ্নও ! ভাইয়ের হাতে রাখি বাঁধতে গিয়ে যদি হঠাৎ মনে হয়—“আচ্ছা, আজ কি রাখি বাঁধা যাবে?” তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। কারণ ২০২৬-এর রাখিবন্ধন ঘিরে এমনই এক ঘটনা ঘটতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। তাহলে কি এবার বদলাতে হবে রাখির সব নিয়ম? নাকি শেষমেশ স্বস্তির খবরই অপেক্ষা করছে ভাই-বোনেদের জন্য?[TECHTARANGA-POST:11628]রাখিবন্ধন, এই দিনটার জন্য অনেকেই সারা বছর অপেক্ষা করে থাকেন। কিন্তু এবারের রাখি একটু অন্যরকম। কারণ ২৮ অগাস্ট, শুক্রবার রাখির দিনই আকাশে ঘটতে চলেছে বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। আর এই খবর সামনে আসতেই অনেকের মনে প্রশ্ন—গ্রহণের দিনে ভাইকে রাখি বাঁধা যাবে তো? পুজো করা যাবে? নাকি গ্রহণের কারণে বদলে ফেলতে হবে সব পরিকল্পনা?তবে চিন্তা করার আগে জেনে নিন আসল বিষয়টা। ২৮ অগাস্ট সকাল ৬টা ৫২ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ৩২ মিনিট পর্যন্ত চলবে এই চন্দ্রগ্রহণ। অর্থাৎ প্রায় ৫ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলবে এই মহাজাগতিক ঘটনা। গ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের একটা অংশের উপর পড়বে। ফলে চাঁদকে কিছুটা লালচে বা তামাটে দেখাতে পারে।তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল- এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। মূলত আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং আটলান্টিক মহাসাগরের আশপাশের এলাকা থেকে এটি দেখা যাবে।[TECHTARANGA-POST:11617]জ্যোতিষশাস্ত্রের প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনও গ্রহণ নিজের দেশ থেকে দেখা না গেলে সেখানে সাধারণত অশুভ বা অশৌচ কাল ধরা হয় না। তাই এই গ্রহণের কারণে ভারতে রাখিবন্ধনের উৎসব বন্ধ রাখার কোনও কারণ নেই। অর্থাৎ বোনেরা নিশ্চিন্তে ভাইকে তিলক পরাতে পারবেন, মিষ্টি খাওয়াতে পারবেন এবং হাতে রাখিও বাঁধতে পারবেন। এবং পুজোর কাজ স্বাভাবিকভাবেই করা যাবে।