Hidden Stories (বাংলা)

বারবার 'বাধা', অবশেষে কলকাতায় আসছেন রাহুল গান্ধী! শহিদ মিনারে মেগা সভার অনুমতি দিল সেনা

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলায় একলা চলার নীতি নিয়েছে কংগ্রেস। আর সেই লড়াইয়ে শান দিতেই এবার তিলোত্তমায় পা রাখছেন রাহুল গান্ধী। একাধিকবার তাঁর সভার অনুমতি বাতিল হওয়া নিয়ে টালবাহানার পর অবশেষে কাটল জট। আগামী ২৫ এপ্রিল, শনিবার কলকাতার শহিদ মিনারে জনসভা করবেন লোকসভার বিরোধী দলনেতা।[TECHTARANGA-POST:8297]প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কলকাতার রানি রাসমণি রোড এবং ময়দানে রাহুল গান্ধীর সভার জন্য বারবার পুলিশের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু, নিরাপত্তার কারণ দেখিয়ে বারবার সেই অনুমতি খারিজ করে দেয় পুলিশ। ফলে অনিশ্চিত হয়ে পড়েছিল রাহুলের কলকাতা সফর। তবে, শেষ মুহূর্তে সেনাবাহিনী শহিদ মিনারে সভার অনুমতি দেওয়ায় স্বস্তিতে বিধান ভবন। সংগঠনের সাধারণ সম্পাদক সৌরভ ঘোষ জানিয়েছেন, ২৫ তারিখ দুপুরে রাহুল গান্ধীর সভার প্রস্তুতি ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে গিয়েছে।[TECHTARANGA-POST:8285]রাহুলের সভার আগের দিন অর্থাৎ ২৪ এপ্রিল, শুক্রবার কলকাতায় প্রচারে আসছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। রাজ্যে ২৯৪টি আসনেই কংগ্রেস একা লড়ছে। তাই, হেভিওয়েট নেতাদের এই সফর কর্মীদের মনোবল চাঙ্গা করবে বলে মনে করছে রাজনৈতিক মহল।[TECHTARANGA-POST:8278]প্রথম দফার তিনটি আসনে ইতিমধ্যেই প্রচার সেরেছেন রাহুল। তবে, দ্বিতীয় দফার আগে কলকাতার কেন্দ্রগুলিতে রাহুলের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে যখন বাম ও তৃণমূলের সঙ্গে কোনও জোট ছাড়াই কংগ্রেস বাংলায় নিজেদের অস্তিত্ব প্রমাণের লড়াইয়ে নেমেছে, তখন রাহুলের এই ‘মেগা শো’ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।[TECHTARANGA-POST:8277]আগামিকাল ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগেই ২৫ তারিখের এই সভার ঘোষণা কলকাতায় ভোটের পারদ আরও খানিকটা বাড়িয়ে দিল।

বারবার 'বাধা', অবশেষে কলকাতায় আসছেন রাহুল গান্ধী! শহিদ মিনারে মেগা সভার অনুমতি দিল সেনা

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার