১৩ বছরের ‘পাগলামি’ না কি অপরাধ? শিক্ষিকাকে সোশালে লাগাতার হেনস্থা ও আত্মহত্যার হুমকি প্রাক্তন ছাত্রের!
কলকাতা: ছাত্র-শিক্ষিকার পবিত্র সম্পর্ককে কালিমালিপ্ত করে এক চরম হেনস্থার ঘটনা সামনে এল খাস কলকাতায়। স্কুলের গণ্ডি পেরিয়ে যাওয়ার ১৩ বছর পরেও শিক্ষিকাকে পিছু ছড়া তো দূর অস্ত, উল্টে তাঁকে সমাজমাধ্যমে শ্লীলতাহানি ও হেনস্থার অভিযোগে কড়েয়া থানার দ্বারস্থ হতে হলো ওই শিক্ষিকাকে। [TECHTARANGA-POST:8947]২০১৩ সালে দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় থেকেই শিক্ষিকার প্রতি তথাকথিত ‘বিশেষ অনুভূতি’ তৈরি হয়েছিল ওই ছাত্রের। স্কুল ছাড়ার পর থেকেই শুরু হয় সোশালে উত্যক্ত করা। মাঝখানে কয়েক বছর পরিস্থিতি স্বাভাবিক মনে হলেও, সম্প্রতি সেই প্রাক্তন ছাত্রের আচরণ সমস্ত সীমা অতিক্রম করে।[TECHTARANGA-POST:9017]অভিযোগ অনুযায়ী, ওই যুবক শিক্ষিকার সোশাল মিডিয়া অ্যাকাউন্টে লাগাতার কুমন্তব্য ও অশ্লীল শব্দ প্রয়োগ শুরু করে। এমনকি শিক্ষিকার আত্মীয় ও বন্ধুদের প্রোফাইল খুঁজে বের করে তাঁদের কাছেও কুরুচিকর মেসেজ পাঠাতে থাকে সে। শিক্ষিকা তাঁকে ব্লক করলে পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে ওঠে।[TECHTARANGA-POST:8974] বন্ধুদের মাধ্যমে ওই যুবক হুমকি দেয় যে, শিক্ষিকা যদি তাঁকে ‘আনব্লক’ না করেন তবে সে আত্মহত্যার পথ বেছে নেবে। মানসিক অবসাদ ও সামাজিক হেনস্থার মুখে পড়ে শেষ পর্যন্ত সাইবার ক্রাইম পোর্টাল এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই শিক্ষিকা। ১৩ বছরের এই দীর্ঘ ‘অবসেশন’ যে অপরাধের পর্যায়ে পৌঁছে গিয়েছে, তা খতিয়ে দেখে অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।