Hidden Stories (বাংলা)

তৃণমূলের মেগা প্রার্থী তালিকা: একঝাঁক নতুন মুখ ও অভিজ্ঞতার ভারসাম্য, মমতার লক্ষ্য ২০২৬-এর জয়

২০২৬-এর বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই ২৯১টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার কালীঘাট থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীকে পাশে নিয়ে এই তালিকা ঘোষণা করেন। মমতা স্পষ্ট করে দিয়েছেন, পাহাড়ে অনীত থাপার দলের সঙ্গে জোটের কারণে দার্জিলিং-এর ৩টি আসনে তৃণমূল প্রতিদ্বন্দ্বিতা করবে না।এবারের তালিকায় নারী প্রতিনিধিদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, সংখ্যাটা ৫০-এরও বেশি। এছাড়া তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) মিলিয়ে মোট ৮৪ জন প্রার্থী রয়েছেন। তালিকায় বড় চমক হিসেবে উঠে এসেছেন একঝাঁক নবীন ও লড়াকু মুখ। বেলেঘাটায় প্রার্থী করা হয়েছে কুণাল ঘোষকে, চুঁচুড়ায় যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এবং মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য লড়ছেন নোয়াপাড়া থেকে।মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁর চেনা কেন্দ্র ভবানীপুর থেকেই লড়াই করছেন। এছাড়া রাজ চক্রবর্তী (ব্যারাকপুর), সায়ন্তিকা (বরানগর), সোহম (করিমপুর) এবং অদিতি মুন্সির (রাজারহাট-গোপালপুর) মতো তারকাদের ওপর ফের ভরসা রাখা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করবেন পবিত্র কর।দেখে নিন তৃণমূলের পূর্ণ তালিকা:মেখলিগঞ্জ- পরেশ অধিকারীদিনহাটা- উদয়ন গুহআলিপুরদুয়ার- সুমন কাঞ্জীলালধূপগুড়ি- ড. নির্মল রায়শিলিগুড়ি- গৌতম দেবমাটিগাড়া-নকশালবাড়ি- শঙ্কর মালাকারচোপড়া- হামিদুল রহমানবালুরঘাট- অর্পিতা ঘোষহরিরামপুর- বিপ্লব মিত্রডোমকল- হুমায়ুন কবীরকরিমপুর- সোহম চক্রবর্তীপলাশিপাড়া- রুকবানুর রহমানহাবড়া- জ‍্যোতিপ্রিয মল্লিকরাসবিহারী- দেবাশিস কুমারভাটপাড়া- অমিত গুপ্তানোয়াপাড়া- তৃণাঙ্কুর ভট্টাচার্যব্যারাকপুর- রাজ চক্রবর্তীকামারহাটি- মদন মিত্রবরানগর- সায়ন্তিকাডায়মন্ড হারবার- পান্নালাল হালদারসোনারপুর দক্ষিণ- লাভলি মৈত্রভাঙড়- শওকত মোল্লাবেহালা পশ্চিম- রত্না চট্টোপাধ্যায়কলকাতা পোর্ট- ফিরহাদ হাকিমভবানীপুর- মমতা বন্দ্যোপাধ্যায়মানিকতলা- শ্রেয়া পাণ্ডেহাওড়া উত্তর- গৌতম চৌধুরীশিবপুর- রানা চট্টোপাধ্যায়পাঁচলা- গুলশন মল্লিকউলুবেড়িয়া পূর্ব- ঋতব্রতবেলেঘাটা- কুণাল ঘোষউত্তরপাড়া- শীর্ষান্ন বন্দ্যোপাধ্য়ায়সিঙ্গুর- বেচারাম মান্নাচুঁচুড়া- দেবাংশু ভট্টাচার্যনন্দীগ্রাম- পবিত্র করসবং- মানস ভুঁইয়াডেবরা- রাজীব বন্দ্যোপাধ্যায়টালিগঞ্জ- অরূপ বিশ্বাসরামনগর- অখিল গিরিকাকদ্বীপ- মন্টুরাম পাখিরাসোনারপুর উত্তর – ফিরদৌসি বেগমমন্তেশ্বর- সিদ্দিকুল্লা চৌধুরীবারুইপুর পূর্ব- বিভাস সর্দারবারুইপুর পশ্চিম- বিমান বন্দোপাধ্যায়রাজারহাট-গোপালপুর- অদিতি মুন্সি(বিস্তারিত আসছে)

তৃণমূলের মেগা প্রার্থী তালিকা: একঝাঁক নতুন মুখ ও অভিজ্ঞতার ভারসাম্য, মমতার লক্ষ্য ২০২৬-এর জয়

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার