Hidden Stories (বাংলা)

বাংলার মানুষ মাছ-ভাত খাবে না তো কি নিজেদের মাথা খাবে? তীব্র কটাক্ষ মমতার

চন্দ্রকোণা: ফের একবার মোদী সরকার ও বিজেপির বিরুদ্ধে রণংদেহী মেজাজে ধরা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চন্দ্রকোণার জনসভা থেকে তিনি সাফ জানালেন, বাংলার মানুষের নাম ভোটারতালিকা থেকে বাদ দিয়ে ভিন রাজ্যের লোক ঢোকানোর চক্রান্ত করছে বিজেপি। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, "আমি থাকতে বাংলার কাউকে তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।"[TECHTARANGA-POST:7719]মুখ্যমন্ত্রী এদিন বলেন, খবরের কাগজে তিনি দেখেছেন কীভাবে সাধারণ মানুষ, আদিবাসী ভাইবোন এবং সংখ্যালঘু মায়েরা ভোটারতালিকা থেকে নাম বাদ যাওয়ায় চোখের জল ফেলছেন। তিনি অভিযোগ করেন, বিহার, রাজস্থান বা উত্তরপ্রদেশ থেকে লোক এনে ভোট করানোর চেষ্টা করছে বিজেপি। মমতা বলেন, "যেখানে-যেখানে নাম বাদ দেওয়া হচ্ছে, আমাদের কর্মীরা নজর রাখুন। আমি আপনাদের পাশে আছি।"[TECHTARANGA-POST:7710]এদিন নরেন্দ্র মোদীকে 'দু’মুখো নেতা' বলে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "উনি সৌদি আরবে গিয়ে এক থালায় খাবার খান। আর, এখানে এসে মানুষকে দেশছাড়া করার চক্রান্ত করেন।" এমনকী, রামকৃষ্ণ মিশন বা ভারত সেবাশ্রম সঙ্ঘের মহারাজদেরও কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, সেই প্রশ্ন তুলেও বিজেপিকে একহাত নেন তিনি।[TECHTARANGA-POST:7701]চন্দ্রকোণার আলু চাষিদের দুর্দশার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী এদিন বড় প্রতিশ্রুতিও দিয়েছেন। তিনি বলেন, আলু চাষিদের লোকসানের ক্ষতিপূরণ দেওয়া হবে। মিড-ডে মিলের (ICDS থেকে উচ্চমাধ্যমিক) জন্য সরাসরি চাষিদের থেকে আলু কিনবে সরকার। আলুর দাম নিয়ে বিজেপিকে রাজনীতি করতে দেওয়া হবে না।[TECHTARANGA-POST:7691]এছাড়াও, বাঙালিদের মাছ-মাংস খাওয়া নিয়ে বিজেপির একাংশের মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, "বাংলার মানুষ মাছ-ভাত খেয়ে বাঁচে। সেটা না খেলে কি লোকে নিজেদের মাথা খাবে?"[TECHTARANGA-POST:7687]বক্তৃতার একেবারে শেষে এক অনন্য দৃশ্য দেখা যায় চন্দ্রকোণায়। নিজের গাওয়া গানের তালে আদিবাসী মহিলাদের সঙ্গে পা মেলান মুখ্যমন্ত্রী। সেই নাচের ছন্দেই যেন তিনি বুঝিয়ে দিলেন, পাহাড় থেকে জঙ্গলমহল - সবটাই তাঁর নখদর্পণে। বিরোধী পক্ষকে 'ভস্ম' করে দেওয়ার হুঙ্কার দিয়ে তিনি ফের একবার ২৯৪টি আসনেই নিজেকে প্রার্থী হিসাবে তুলে ধরে 'জোড়া ফুল' চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান।

বাংলার মানুষ মাছ-ভাত খাবে না তো কি নিজেদের মাথা খাবে? তীব্র কটাক্ষ মমতার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার