Hidden Stories (বাংলা)

‘মানবিক খাতিরেই অনুমতি, সঠিক কাজ করেছি’, কোচি বন্দরে ইরানি জাহাজ নোঙর প্রসঙ্গে সরব জয়শঙ্কর

নয়াদিল্লি: যুদ্ধের আবহে উত্তাল পশ্চিম এশিয়া। তার মাঝেই কোচি বন্দরে ইরানের যুদ্ধজাহাজ ‘আইআরআইএস লাভান’ (IRIS Lavan)-কে নোঙর করার অনুমতি দিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারত। এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে আয়োজিত ‘রাইসিনা সংলাপ ২০২৬’-এ বক্তৃতা দেওয়ার সময় তিনি স্পষ্ট জানান, মানবিক খাতিরে এবং প্রযুক্তিগত সমস্যার কথা বিবেচনা করেই এই অনুমতি দেওয়া হয়েছে এবং ভারত ‘সঠিক কাজই’ করেছে।[TECHTARANGA-POST:7091]সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জয়শঙ্কর এদিন বলেন, “আমরা বিষয়টি সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেছি। আইনি জটিলতাকে সরিয়ে রেখে বিপদে পড়া একটি জাহাজকে সাহায্য করা হয়েছে। আমি মনে করি, আমাদের অবস্থান অত্যন্ত সঠিক।” তিনি আরও জানান, ১ মার্চ ইরানের পক্ষ থেকে একটি জরুরি বার্তা পায় ভারত। জানানো হয়, ভারতীয় জলসীমার কাছে ইরানের একটি জাহাজ যান্ত্রিক গোলযোগের মুখে পড়েছে। সেই আবেদনের ভিত্তিতেই জাহাজটিকে কোচি বন্দরে নোঙরের অনুমতি দেওয়া হয়।ভারতের এই পদক্ষেপে আপ্লুত ইরান। নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি এই সিদ্ধান্তের জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমরা আশা করি ভবিষ্যতে নয়াদিল্লি এবং তেহরানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে।”উল্লেখ্য, ভারত মহাসাগরে গত বুধবারই ইরানি রণতরী ‘ডেনা’-র উপর মার্কিন ডুবোজাহাজের টর্পেডো হামলার ঘটনা ঘটে। বিশাখাপত্তনমে একটি মহড়ায় অংশ নিতে আসা সেই জাহাজটি ধ্বংস হয়ে যাওয়ার কয়েকদিন আগেই ‘আইআরআইএস লাভান’-কে কোচিতে আশ্রয়ের অনুমতি দেয় ভারত। আমেরিকার সঙ্গে সুসম্পর্ক থাকা সত্ত্বেও ইরানের জাহাজকে এই আপৎকালীন সাহায্য প্রদান ভারতের নিরপেক্ষ ও শক্তিশালী বিদেশনীতিরই প্রতিফলন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

‘মানবিক খাতিরেই অনুমতি, সঠিক কাজ করেছি’, কোচি বন্দরে ইরানি জাহাজ নোঙর প্রসঙ্গে সরব জয়শঙ্কর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার