Hidden Stories (বাংলা)

Cristiano Ronaldo: বুটজোড়া তুলে রাখছেন না রোনাল্দো! ৪১-এও কেন পর্তুগালের জার্সি ছাড়তে নারাজ তারকা?

কবে থামবেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো? পর্তুগিজ তারকার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল গত কয়েক মাস ধরেই। শোনা যাচ্ছিল, নেশন্স লিগে ওয়েলসের বিরুদ্ধে ম্যাচের পরই হয়তো আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন তিনি। এমনকী তিনি নিজেও একইরকম সংকেত দিয়েছিলেন যে, এটিই হতে পারে তাঁর কেরিয়ারের শেষ মরসুম। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে একেবারে ইউ-টার্ন নিলেন রোনাল্ডো। [TECHTARANGA-POST:12939]বর্তমান বয়স ৪১। তবে এখনও পর্তুগালের জার্সিতে খেলার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনাল্দো জানিয়েছেন, পর্তুগালের প্রেসিডেন্ট এবং কোচের সঙ্গে তিনি কথা বলেছেন। এখনও তাঁর বিশ্বাস, জাতীয় দলকে লক্ষ্যে পৌঁছতে সাহায্য করার মতো সামর্থ্য তাঁর রয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের ফুটবলারদেরও পাশে থাকার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। তবে আরও একটি বিষয়ও স্পষ্ট করেছেন পর্তুগিজ তারকা। কোনও একদিন ম্যানেজমেন্ট যদি মনে করেন তাঁকে আর প্রয়োজন নেই, তাহলে সেদিন নিজেই তিনি সরে দাঁড়াবেন।  [TECHTARANGA-POST:12935]জাতীয় দলের সঙ্গে সম্পর্ক অবশ্য শেষ হবে না বলেও জানিয়েছেন রোনাল্ডো। একজন খেলোয়াড় হিসেবে না চাইলেও দেশের ফুটবল ফেডারেশনের একজন সমর্থক হিসেবে পাশে থাকবেন বলে জানিয়েছেন তিনি। রোনাল্ডোর জীবনেও রয়েছে ব্যক্তিগত মাইলফলক। এখনও পর্যন্ত ১৩৩৭ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৯৭৯। তাঁর লক্ষ্য এখন ১০০০ গোলের নজির। অর্থাৎ আর ২১টি গোল করলেই চার অঙ্কের মাইলফলকে পৌঁছে যাবেন তিনি। 

Cristiano Ronaldo: বুটজোড়া তুলে রাখছেন না রোনাল্দো! ৪১-এও কেন পর্তুগালের জার্সি ছাড়তে নারাজ তারকা?