Hidden Stories (বাংলা)

কেরলের মসনদে শেষমেশ সতীশনই! ১০ দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে বড় সিদ্ধান্ত কংগ্রেসের

তিরুবনন্তপুরম: দীর্ঘ টানাপড়েন আর জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস হাইকম্যান্ড। দক্ষিণের এই রাজ্যে দলের বিজয়রথ এগিয়ে নিয়ে যাওয়ার পুরস্কার হিসেবে ভিডি সতীশনকেই বেছে নিলেন শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে কেরলের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেত্রী দীপা দাশমুন্সি এই ঘোষণা করেন। ভোট গণনার ১০ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে কংগ্রেসের অন্দরে যে স্নায়ুযুদ্ধ চলছিল, সতীশনের নামে সিলমোহর পড়ার সাথে সাথেই তাতে ইতি পড়ল। এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের এই হেভিওয়েট বিধায়ক তথা গত বিধানসভার বিরোধী দলনেতার ওপরই শেষমেশ আস্থা রাখল হাত শিবির।[TECHTARANGA-POST:9105]কেরলে এবার ১০২টি আসনে জয়ী হয়ে দাপটের সঙ্গে ক্ষমতায় ফিরছে ইউডিএফ জোট। তবে মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে সতীশনের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছিল সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালার নাম। দলের একটি অংশ বেণুগোপালের পক্ষে সওয়াল করলেও, বিধায়কদের বড় অংশ অনড় ছিলেন সতীশনের পক্ষেই। তাঁদের যুক্তি ছিল, ২০২১-এর ভরাডুবির পর দলকে একার কাঁধে টেনে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন সতীশনই। কর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং লড়াকু এই নেতাকে সামনে রেখেই এবার কেরল শাসনের ব্লু-প্রিন্ট সাজিয়েছে দিল্লি। এদিনের সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ, অজয় মাকেনদের উপস্থিতি বুঝিয়ে দিয়েছে, দক্ষিণের এই দুর্গে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সতীশনের নেতৃত্বেই একজোট হয়ে এগোতে চায় কংগ্রেস।

কেরলের মসনদে শেষমেশ সতীশনই! ১০ দিনের রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে বড় সিদ্ধান্ত কংগ্রেসের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার