Hidden Stories (বাংলা)

তেলঙ্গানায় হাই-প্রোফাইল 'ড্রাগ পার্টি'তে পুলিশের হানা! টিডিপি সাংসদ ও প্রাক্তন বিধায়ক-সহ ধৃত ৬

নিজস্ব প্রতিনিধি: ফের মাদককাণ্ডে নাম জড়াল প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের। তেলঙ্গানার একটি ফার্মহাউসে আয়োজিত 'ড্রাগ পার্টি'তে হানা দিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। এই অভিযানে অন্ধ্রপ্রদেশের টিডিপি (TDP) সাংসদ পুত্তা মহেশ কুমার এবং প্রাক্তন বিধায়ক পাইলট রোহিত রেড্ডি-সহ মোট ৬ জনের শরীরে মাদক সেবনের অকাট্য প্রমাণ মিলেছে। এই ঘটনাকে কেন্দ্র করে দাক্ষিণাত্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।[TECHTARANGA-POST:7332]গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে হায়দরাবাদের মইনাবাদ এলাকায় প্রাক্তন বিধায়ক রোহিত রেড্ডির মালিকানাধীন একটি ফার্মহাউসে হানা দেয় মাদকবিরোধী বিশেষ বাহিনী ‘এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট ফোর্স’। পুলিশ পৌঁছাতেই সেখানে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, এক ব্যক্তি আতঙ্কিত হয়ে নিজের রিভলভার থেকে তিন রাউন্ড শূন্যে গুলিও ছোড়েন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করে এবং মাদক বাজেয়াপ্ত করে।[TECHTARANGA-POST:7322]আটকদের প্রাথমিক ইউরিন টেস্ট করা হলে প্রাক্তন বিধায়ক রোহিত রেড্ডি-সহ পাঁচজনের রিপোর্ট পজিটিভ আসে। তবে এলুরু লোকসভা কেন্দ্রের টিডিপি সাংসদ পুত্তা মহেশ কুমারের ইউরিন রিপোর্ট প্রথমে নেগেটিভ এসেছিল। কিন্তু সন্দেহ হওয়ায় পরে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে রক্ত পরীক্ষা করা হয়। সেই রক্ত পরীক্ষাতেই ধরা পড়ে যে তিনিও মাদক সেবন করেছিলেন। উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, "সাংসদের রক্ত পরীক্ষায় মাদকের উপস্থিতি নিশ্চিত হয়েছে।"[TECHTARANGA-POST:7324]ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় ২ গ্রাম মাদকদ্রব্য এবং একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করেছে। ওই পার্টিতে রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও প্রভাবশালী মহলের একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। উদ্ধার হওয়া মাদক ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে এবং অভিযুক্তরা কোথা থেকে এই মাদক সংগ্রহ করেছিলেন, তা জানতে তদন্ত শুরু করেছে মইনাবাদ থানার পুলিশ।

তেলঙ্গানায় হাই-প্রোফাইল 'ড্রাগ পার্টি'তে পুলিশের হানা! টিডিপি সাংসদ ও প্রাক্তন বিধায়ক-সহ ধৃত ৬

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার