Hidden Stories (বাংলা)

মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত! টাকা পাবেন কারা? জারি হলো জরুরি গাইডলাইন

কলকাতা: বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) নিয়ে দীর্ঘদিন ধরে চলা টানাপোড়েনের মাঝে অবশেষে এক ঐতিহাসিক ও মানবিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতদিন একটা বড় প্রশ্ন খোদ সরকারি কর্মচারীদের অন্দরেই ঘুরপাক খাচ্ছিল যে, যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী বকেয়া ডিএ পাওয়ার আগেই পরলোকগমন করেছেন, তাঁদের প্রাপ্য টাকা কি তবে বিশ বাঁও জলে চলে গেল? সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে এক যুগান্তকারী ঘোষণা করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের সমস্ত বকেয়া ডিএ এবার পাবেন তাঁদের নিকট আত্মীয় বা বৈধ উত্তরাধিকারীরা। গত মঙ্গলবারই অর্থ দপ্তরের তরফ থেকে সংবাদপত্রে আনুষ্ঠানিক বিজ্ঞাপন দিয়ে এই অত্যন্ত খুশির খবরটি নিশ্চিত করা হয়েছে, যা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের পরিবারে স্বস্তির হাওয়া।[TECHTARANGA-POST:9707]সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, ২০০৮ সালের ১ এপ্রিল থেকে শুরু করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়কালের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে। এই দীর্ঘ মেয়াদের প্রাপ্য টাকা পেতে মৃত অবসরপ্রাপ্ত কর্মীদের আইনসম্মত উত্তরাধিকারীদের আর বসে থাকলে চলবে না। তাঁদের সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং প্রমাণপত্র সঙ্গে নিয়ে দ্রুত সংশ্লিষ্ট ট্রেজারি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। অর্থাৎ, মৃত সরকারি কর্মী জীবিত অবস্থায় যে নির্দিষ্ট ট্রেজারি অফিস থেকে নিজের পেনশন তুলতেন, ঠিক সেই অফিসেই তাঁর আত্মীয়দের আবেদন জানাতে হবে। শুধু তাই নয়, মৃত কর্মীর মৃত্যুর পর যাঁরা বর্তমানে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও হুবহু একই নিয়ম প্রযোজ্য হবে বলে অর্থ দপ্তর খোলসা করেছে।[TECHTARANGA-POST:9706]রাজ্য সরকারের এই বিশেষ প্যাকেজে শুধু রাজ্যের বাসিন্দারাই নন, সুবিধা পাবেন ভিনরাজ্য বা বিদেশে চলে যাওয়া পেনশনভোগীরাও। যে সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মী অথবা পারিবারিক পেনশন প্রাপক তাঁদের পেনশন কেস অন্য রাজ্যে বা ভারতের বাইরে স্থানান্তরিত করে নিয়েছেন, তাঁদের বকেয়া টাকাও আটকে থাকবে না। অর্থ দপ্তরের নির্দেশনা অনুযায়ী, এই সমস্ত ক্ষেত্রে পেনশন প্রাপকদের আইনসম্মত নিকট আত্মীয়দের বকেয়া মহার্ঘ ভাতা পাওয়ার জন্য সংশ্লিষ্ট ট্রেজারির বিশেষ হেল্পলাইনে অতিসত্বর যোগাযোগ করতে হবে। আইনি জটিলতা কাটিয়ে যাতে প্রকৃত হকদাররা এই টাকা পান, তার জন্য সবরকম নমনীয় ব্যবস্থা রাখছে প্রশাসন।[TECHTARANGA-POST:9705]ডিএ ঘোষণার পাশাপাশি আরও এক ঝাঁক পেনশনার্সদের মুখে হাসি ফুটিয়েছে রাজ্য সরকার। গত নভেম্বর মাসে নির্দিষ্ট সময়ে ‘লাইফ সার্টিফিকেট’ বা জীবন শংসাপত্র জমা না দেওয়ার কারণে যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশন প্রাপকদের পেনশন অ্যাকাউন্ট আচমকা বন্ধ হয়ে গিয়েছিল, তাঁদের জন্য বিশেষ সুযোগ আনা হয়েছে। তাঁরা এখন সম্পূর্ণ অনলাইন বা অফলাইন— দুই মাধ্যমেই নিজেদের লাইফ সার্টিফিকেট জমা দিয়ে পুনরায় পেনশন চালু করতে পারবেন। এই গোটা প্রক্রিয়া, বকেয়া ডিএ-র দাবি এবং লাইফ সার্টিফিকেট সংক্রান্ত যেকোনোও তথ্যের বিস্তারিত খুঁটিনাটি জানতে অর্থ দপ্তরের তরফ থেকে একটি বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। সাধারণ মানুষ ও পেনশনভোগীরা সরাসরি ০৩৩ ২২৫৩ ৫৪১৭ নম্বরে ফোন করে তাঁদের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন।

মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে রাজ্য সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত! টাকা পাবেন কারা? জারি হলো জরুরি গাইডলাইন

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার