Hidden Stories (বাংলা)

আবগারি মামলায় সিসোদিয়া-সহ বেকসুর খালাস কেজরীওয়াল, আদালত চত্বরেই চোখের জল প্রাক্তন মুখ্যমন্ত্রীর

দিল্লির রাজনীতিতে এক ঐতিহাসিক মোড়। বহুল আলোচিত আবগারি দুর্নীতি মামলায় স্বস্তির নিঃশ্বাস ফেলল আম আদমি পার্টি (AAP)। দীর্ঘ আইনি লড়াইয়ের পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সমস্ত অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছে।বিশেষ বিচারক জিতেন্দ্র সিং তাঁর রায়ে স্পষ্ট জানিয়েছেন, সিবিআই (CBI) কেজরীওয়াল ও সিসোদিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী:অভিযোগ অত্যন্ত গুরুতর হলেও তা প্রমাণের মতো পর্যাপ্ত তথ্য পেশ করা হয়নি।প্রমাণ ছাড়া কাউকে দুর্নীতির 'মূলচক্রী' বলা যায় না।মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি; বরং নীতি নির্ধারণে প্রশাসনিক প্রচেষ্টাই লক্ষ্য করা গিয়েছে।প্রমাণহীন অভিযোগ বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থায় আঘাত হানতে পারে।রায়ের খবর শোনামাত্রই উল্লাসে ফেটে পড়েন আপ সমর্থকরা। আদালত থেকে বেরিয়ে নিজের আবেগ ধরে রাখতে পারেননি অরবিন্দ কেজরীওয়াল, তাঁর চোখের জল দেখে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত কর্মীরা। তাঁর স্ত্রী সুনীতা কেজরীওয়াল বলেন, "অবশেষে সত্যের জয় হলো।"উল্লেখ্য, এই আবগারি মামলার জেরেই কেজরীওয়াল ও সিসোদিয়াকে জেল খাটতে হয়েছিল। ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে আম আদমি পার্টির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়, যার প্রভাব পড়েছিল দিল্লির বিধানসভা নির্বাচনেও। নির্বাচনে হারের পর বিজেপি দিল্লির ক্ষমতায় এলেও, আজকের এই আইনি জয় আপ-এর রাজনৈতিক পুনরুত্থানে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।আদালত আজ এটিও উল্লেখ করেছে যে, আবগারি নীতি তৈরির সময় একাধিক স্তরে আলোচনা হয়েছিল এবং সিবিআই দুর্নীতির যে তত্ত্ব খাড়া করেছিল, তার কোনো ভিত্তি মেলেনি।হিডেন স্টোরিজ নিউজ

আবগারি মামলায় সিসোদিয়া-সহ বেকসুর খালাস কেজরীওয়াল, আদালত চত্বরেই চোখের জল প্রাক্তন মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার