Hidden Stories (বাংলা)

রামমন্দিরের কোটি টাকার অনুদান কেলেঙ্কারিতে নতুন মোড়, গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পর স্ক্যানারে কোষাধ্যক্ষ

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া অনুদান তছরুপের অভিযোগে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার এই বহুচর্চিত মামলায় বড় সাফল্যের দাবি করল পুলিশ। মামলার অন্যতম অভিযুক্তের ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। [TECHTARANGA-POST:10989]আদালতের নির্দেশে অভিযুক্ত রমাশঙ্কর মিশ্রকে পুলিশি হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। সেই জেরার সূত্র ধরেই তাঁর ভাড়া বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে জমি-সম্পত্তি সংক্রান্ত নথি, আর্থিক লেনদেনের কাগজপত্র এবং কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, অনুদানের অর্থ আত্মসাতের সঙ্গে এই নথিগুলির সরাসরি যোগ থাকতে পারে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নথিগুলি ফরেনসিক ও আর্থিক বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হবে। অভিযুক্তদের সম্পত্তি কেনাবেচা, ব্যাঙ্ক লেনদেন এবং বিনিয়োগের সঙ্গে এই নথিগুলির সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের আশা, এই সূত্র ধরেই অর্থের উৎস ও গন্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে। এর আগে এই মামলায় তল্লাশি চালিয়ে নগদ অর্থ, সোনার গয়না এবং একটি গাড়িও উদ্ধার করা হয়েছিল। পাশাপাশি অভিযুক্ত ও তাঁদের ঘনিষ্ঠদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও তদন্তের আওতায় আনা হয়েছে। প্রায় ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছে তদন্তকারী দল।[TECHTARANGA-POST:10990]বিশেষ তদন্তকারী দল (SIT)-এর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়েছে, অভিযুক্ত রমাশঙ্কর যাদব ওরফে টিন্নু কোনও আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে মন্দিরের অনুদান বাক্সের চাবির নিয়ন্ত্রণে ছিলেন। তদন্তকারীদের অনুমান, এই প্রশাসনিক গাফিলতির সুযোগ নিয়েই অনুদানের অর্থ এবং দানসামগ্রী আত্মসাৎ করা হয়েছে। এদিকে তদন্তের আঁচ এবার পৌঁছে গিয়েছে রামমন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেব গিরি মহারাজের দিকেও। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি। অযোধ্যা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নথির ভিত্তিতে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। তদন্তের পরিধি বাড়িয়ে ট্রাস্টের সদস্য, পুরোহিত এবং SBI-র কর্মী-সহ প্রায় ১৪০ জনকে জিজ্ঞাসাবাদের তালিকায় রাখা হয়েছে। প্রয়োজনে তাঁদের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্টও খতিয়ে দেখা হবে। 

রামমন্দিরের কোটি টাকার অনুদান কেলেঙ্কারিতে নতুন মোড়, গুরুত্বপূর্ণ নথি উদ্ধারের পর স্ক্যানারে কোষাধ্যক্ষ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার