Hidden Stories (বাংলা)

Durga Puja 2026: টাকা দিলেও মিলবে না VIP পাস, পুজোয় বন্ধ হচ্ছে কোটি টাকার ব্যবসা! বড় সিদ্ধান্ত সমন্বয় সমিতির

কলকাতা: দুর্গাপুজোর আনন্দে আর কোনো বৈষম্য নয়, এ বার উৎসব হবে সবার জন্য উন্মুক্ত। আসন্ন শারদোৎসবে মণ্ডপে মণ্ডপে অর্থের বিনিময়ে ভিআইপি পাস বিক্রি বা টিকিটের মাধ্যমে বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করার কড়া বার্তা দিল পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতি। বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত কমিটির প্রথম সংবাদ সম্মেলনে এই যুগান্তকারী সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সমিতির স্পষ্ট অবস্থান— দুর্গাপুজো বাঙালির আবেগের জায়গা, তাই টাকা দিয়ে বিশেষ সুবিধা কিনে কাউকে মণ্ডপে প্রবেশের সুযোগ দেওয়া আর চলবে না।সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গ দুর্গাপুজো সমন্বয় সমিতির সভাপতি রুদ্রনীল ঘোষ বলেন, বিগত কয়েক বছরে বহু পুজো কমিটি ভিআইপি পাসের নামে চড়া দামে টিকিট বিক্রি করে কোটি কোটি টাকা পকেটে পুরেছে, যা অত্যন্ত বেদনার। সমন্বয় সমিতির তরফ থেকে এক টাকার বিনিময়েও কোনও পাসের লেনদেন করা হবে না। পুজো কমিটিগুলির প্রতি আবেদন জানিয়ে তিনি আরও বলেন, মণ্ডপের আসল ভিআইপি হলেন আমাদের বয়স্ক মা-বাবা এবং অসুস্থ মানুষজন, যাঁরা ভিড় ঠেলে সাধারণ লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখতে পারেন না। মায়ের কাছে সমস্ত সন্তানই সমান, তাই ভিআইপি শব্দটিকে এবার বৃহত্তর অর্থে বিবেচনা করা উচিত।বিগত বছরগুলিতে দেখা গিয়েছিল, প্রতিটা নামী মণ্ডপেই সাধারণ লাইনের তুলনায় ভিআইপি পাসের লাইন দীর্ঘতর হতো। এতে চরম বিরক্ত হতেন সাধারণ দর্শনার্থীরা। সমিতির অন্যতম উপদেষ্টা প্রীতম সরকার বলেন, অর্থের বিনিময়ে টিকিট কেটে মা দুর্গার দর্শন পাওয়ার দিন শেষ হতে চলেছে। এ বিষয়ে প্রশাসনিক শীর্ষ স্তরেও বার্তা পাঠানো হবে যাতে এই ধরনের বেআইনি টিকিট বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি ১০ লক্ষ টাকার বড় বাজেট কিংবা ১ লক্ষ টাকার ছোট পুজো— এবার থেকে সমস্ত পুজোকেই সমান মর্যাদা দেওয়া হবে। কলকাতা ও জেলার পুজোর মধ্যে জৌলুসের কোনও ফারাক রাখা হবে না।পুজোপ্রেমীদের সুবিধার্থে এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের জন্য 'dpssinfo.com' নামের একটি বিশেষ পোর্টাল বা ওয়েবসাইটও চালু করা হয়েছে। সমন্বয় সমিতি জানিয়েছে, এই সাইটে কলকাতা ও জেলার বিভিন্ন ঐতিহাসিক ও গ্রামীণ পুজোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে। ইতিমধ্যেই প্রায় ৭০০ থেকে ৮০০টি পুজো কমিটি এই ডিজিটাল উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। উৎসবের আসল রূপ ফিরিয়ে এনে সব মানুষকে এক ছাতার তলায় আনাই সমিতির মূল লক্ষ্য।[TECHTARANGA-POST:13222]

Durga Puja 2026: টাকা দিলেও মিলবে না VIP পাস, পুজোয় বন্ধ হচ্ছে কোটি টাকার ব্যবসা! বড় সিদ্ধান্ত সমন্বয় সমিতির