কলকাতা: গরমের দাবদাহ আর ট্রেনের ভিড়ে নাজেহাল নিত্যযাত্রীদের জন্য স্বস্তির খবর শোনাল পূর্ব রেলওয়ে। শিয়ালদহ ও হাওড়া— দুই ডিভিশনেই একগুচ্ছ স্পেশ্যাল ইএমইউ (EMU) লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অতিরিক্ত ভিড় সামাল দিতেই আগামী ২০ এপ্রিল, সোমবার থেকে ৩০ এপ্রিল, বৃহস্পতিবার পর্যন্ত এই পরিষেবা মিলবে বলে রেলের তরফে জানানো হয়েছে।[TECHTARANGA-POST:8144] এই বিশেষ ট্রেনগুলি সংশ্লিষ্ট রুটের প্রতিটি স্টেশনেই দাঁড়াবে এবং ১২ কোচের ট্রেন হওয়ায় অনেকটাই বেশি যাত্রী যাতায়াত করতে পারবেন। শিয়ালদহ ডিভিশনের ক্ষেত্রে নামখানা এবং ডায়মন্ড হারবার রুটে বাড়তি নজর দেওয়া হয়েছে। প্রতিদিন সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে একটি ট্রেন নামখানার উদ্দেশ্যে রওনা দেবে এবং ফিরতি পথে তা সোনারপুর পর্যন্ত আসবে। আবার বেলা ১১টা ১৭ মিনিটে সোনারপুর থেকে ডায়মন্ড হারবারের জন্য বিশেষ ট্রেন ছাড়বে, যা দুপুর ২টো ২৩ মিনিটের মধ্যে যাত্রীদের পুনরায় শিয়ালদহে পৌঁছে দেবে।[TECHTARANGA-POST:8156]অন্যদিকে, হাওড়া ডিভিশনের যাত্রীদের সুবিধার্থে কাটোয়া-ব্যান্ডেল এবং কাটোয়া-বর্ধমান রুটেও স্পেশ্যাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিটে ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে সকাল ১০টায় কাটোয়া পৌঁছবে এবং ফিরতি ট্রেনটি দুপুর ১টা ৪৫ মিনিটে ব্যান্ডেল অভিমুখে রওনা দেবে। [TECHTARANGA-POST:8151]বর্ধমান ও কাটোয়ার মধ্যেও সকাল ১০টা ১৫ মিনিট ও বেলা ১২টায় দুটি বিশেষ ট্রেন যাতায়াত করবে। পাশাপাশি ব্যান্ডেল-কাটোয়া-আজ়িমগঞ্জ রুটেও সম্প্রতি যে বিশেষ ইএমইউ পরিষেবা শুরু হয়েছে, সেটিও যাত্রীদের জন্য বড় প্রাপ্তি। রেল কর্তৃপক্ষের এই তড়িঘড়ি সিদ্ধান্তে বিশেষত দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলার যাত্রীরা অনেকটাই স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে। আগামী দশ দিন এই স্পেশ্যাল ট্রেনগুলি চললে দৈনন্দিন অফিস যাত্রী ও সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার