নিমতৌরিতে হাই-ভোল্টেজ মিটিং! এসপি-ডিএম ও ২৫ পর্যবেক্ষকের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে মনোজ আগরওয়াল
পূর্ব মেদিনীপুর: বঙ্গ ভোটের রণকৌশল চূড়ান্ত করতে এবার সরাসরি নিমতৌরিতে হাজির হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। শনিবার তমলুকে সংশ্লিষ্ট জেলাশাসকের দফতরে পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে একটি হাই-ভোল্টেজ বৈঠকে বসেন তিনি। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে পূর্ব মেদিনীপুরের জন্য কী কী বিশেষ পরিকল্পনা করছে কমিশন? সেই জল্পনাই এখন তুঙ্গে। অনুমান করা হচ্ছে, এদিনের এই বৈঠকে সেই বিষয়েই আলোচনা চলছে।[TECHTARANGA-POST:7810]এদিনের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে উপস্থিত রয়েছেন আইজি (পশ্চিমাঞ্চল) এবং ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ)। এছাড়াও, বৈঠকে হাজির ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক, পুলিশ সুপার এবং ২৫ জন বিশেষ পর্যবেক্ষক। সূত্রের খবর, নির্বাচনের আগে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট পরিচালনার প্রতিটি খুঁটিনাটি খতিয়ে দেখতেই তাঁদের এই বৈঠকে জরুরি তলব করা হয়েছে।[TECHTARANGA-POST:7813]অন্যদিকে, কমিশন সূত্রে জানা গিয়েছে, আজকের এই বৈঠকেই পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত নির্বাচনী প্রক্রিয়ার চূড়ান্ত রূপরেখা বা 'ফাইনালাইজেশন' করা হচ্ছে। কোন বুথগুলি অতি স্পর্শকাতর, কোথায় কত বাহিনী মোতায়েন করতে হবে এবং পর্যবেক্ষকদের ভূমিকা কী হবে - সবটাই এই রুদ্ধদ্বার বৈঠকে স্থির করা হচ্ছে। বিশেষ করে মেদিনীপুর রেঞ্জের শীর্ষ পুলিশ কর্তাদের উপস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা যে আরও আঁটোসাঁটো করা হচ্ছে, তা বলাই বাহুল্য।[TECHTARANGA-POST:7800]ভোটের মুখে নিমতৌরিতে এই মেগা বৈঠক আদতে অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করার লক্ষ্যেই কমিশনের বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল।