Hidden Stories (বাংলা)

মিষ্টির স্বাদে কি এবার তেতো টান? যুদ্ধের আবহে চিনির জোগানে বড় পদক্ষেপ মোদী সরকারের!

নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়তে চলেছে গৃহস্থের হেঁসেলে। জ্বালানি সংকটের আশঙ্কায় যখন দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী, ঠিক তখনই সাধারণ মানুষের পকেটে টান পড়া রুখতে চিনির বাজারে বড়সড় ‘ব্রেক’ কষল কেন্দ্র। অভ্যন্তরীণ বাজারে দামের আগুন নিয়ন্ত্রণে রাখতে সেপ্টেম্বর মাস পর্যন্ত চিনি রপ্তানিতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল নরেন্দ্র মোদী সরকার। এর ফলে বিশ্ববাজারে চিনির আকাল দেখা দিলেও, দেশের বাজারে জোগান স্বাভাবিক রাখাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য। কাঁচা, সাদা কিংবা পরিশোধিত— সব ধরনের চিনির বিদেশযাত্রা আপাতত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।ভারতের এই সিদ্ধান্তে বিশ্ব অর্থনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি হওয়া নিশ্চিত, কারণ বিশ্বের মোট চিনি রপ্তানির একটা বিশাল অংশ ভারতের দখলে। তবে বিশ্ববাজারের চাপের চেয়েও কেন্দ্রের কাছে এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা। মহারাষ্ট্র ও কর্নাটকের মতো প্রধান আখ উৎপাদনকারী রাজ্যগুলিতে এবার বৃষ্টিপাতের ঘাটতি এবং ‘এল নিনো’র ভ্রুকুটি রয়েছে। ফলে আখ চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ঘরোয়া বাজারে চিনির দাম যাতে ধরাছোঁয়ার বাইরে না চলে যায়, সেই আগাম সতর্কতায় এই কঠোর পদক্ষেপ। তবে একদিকে বিদেশি মুদ্রার ভাণ্ডার কমে আসা এবং অন্যদিকে চিনি রপ্তানি বন্ধ হওয়ায় কোষাগারে টান পড়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতীয় অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন ওয়াকিবহাল মহল।[TECHTARANGA-POST:9095]হিডেন স্টোরিজ নিউজ

মিষ্টির স্বাদে কি এবার তেতো টান? যুদ্ধের আবহে চিনির জোগানে বড় পদক্ষেপ মোদী  সরকারের!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার