Hidden Stories (বাংলা)

এগরার স্ট্রংরুমে ধুন্ধুমার! আইসি-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে নামল কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটলেও স্ট্রংরুমের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে শুক্রবার স্ট্রংরুমের সামনে ব্যাপক বিক্ষোভ দেখাল তৃণমূল কংগ্রেস। [TECHTARANGA-POST:8613]তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পণ্ডার দাবি, আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রংরুমের ভেতরে নিয়ে গিয়েছিলেন। এই খবর জানাজানি হতেই কয়েকশো তৃণমূল কর্মী-সমর্থক আইসি-কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রংরুম সংলগ্ন এলাকা। উত্তেজিত জনতা অবিলম্বে অভিযুক্ত পুলিশ আধিকারিকের অপসারণ দাবি করে স্লোগান দিতে থাকে।[TECHTARANGA-POST:8649]ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত সেখানে পৌঁছন মহকুমা শাসক মঞ্জিত যাদব। তিনি বিক্ষোভকারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও উত্তেজনা না কমায় অবশেষে আসরে নামে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তৃণমূল নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, অভিযুক্ত আধিকারিককে দ্রুত না সরালে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে কমিশনের হস্তক্ষেপ দাবি করেছে ঘাসফুল শিবির।[TECHTARANGA-POST:8644]প্রসঙ্গত, স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে গত সন্ধ্যা থেকেই রাজ্যজুড়ে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। গতকালই কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধরনায় বসেছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা। রাতে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের স্ট্রংরুম পরিদর্শন করে ইভিএম কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন। তৃণমূল কর্মীদের ৪ জুন গণনার দিন পর্যন্ত কড়া পাহারার নির্দেশ দিয়েছেন তিনি। এগরার এই ঘটনা সেই উত্তেজনার আগুনে ঘৃতাহুতি দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

এগরার স্ট্রংরুমে ধুন্ধুমার! আইসি-র বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে তৃণমূলের বিক্ষোভ, পরিস্থিতি সামলাতে নামল কেন্দ্রীয় বাহিনী

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার