Hidden Stories (বাংলা)

ভোটের মধ্যেই অগ্নিমিত্রার গাড়িতে হামলা! চলন্ত গাড়িতে বৃষ্টির মতো আছড়ে পড়ল পাথর, রণক্ষেত্র বার্নপুর

আসানসোল: ভোটের দিনেই হাঙ্গামা আসানসোল দক্ষিণে! বুথ পরিদর্শন সেরে ফেরার পথে ভয়াবহ হামলার মুখে পড়লেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বার্নপুরের রহমতনগর এলাকায় তাঁর চলন্ত গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাথরের আঘাতে প্রার্থীর গাড়ির পিছনের কাচ সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে হীরাপুর থানা এলাকায়।[TECHTARANGA-POST:8323]জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোটের পরিস্থিতি খতিয়ে দেখতে বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। রহমতনগর হাইস্কুলের বুথ পরিদর্শন করে যখন তিনি ফিরছিলেন, ঠিক সেই সময়ই ঘটে এই বিপত্তি। অগ্নিমিত্রার অভিযোগ, তাঁর চলন্ত গাড়ি লক্ষ্য করে পিছন থেকে আচমকা বড়-বড় পাথর ছুড়তে শুরু করে একদল দুষ্কৃতী।[TECHTARANGA-POST:8324]হামলার ঘটনার পরই সোজা হীরাপুর থানায় পৌঁছন বিজেপি প্রার্থী। সেখানে গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। অগ্নিমিত্রা বলেন, "আমি বুথ দেখে বেরোচ্ছিলাম। তখনই পরিকল্পনা করে আমার গাড়িতে পাথর মারা হয়েছে। গাড়ির কাচ ভেঙে গিয়েছে।" তাঁর দাবি, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই হামলা চালানো হয়েছে।[TECHTARANGA-POST:8307]ভোটের দিন প্রার্থীর উপর এই হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলে। বিজেপির অভিযোগ, শাসকদলের আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। যাতে প্রার্থী বুথে যেতে ভয় পান। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে অন্য শিবিরের পক্ষ থেকে। ঘটনার পর হীরাপুর থানা এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।[TECHTARANGA-POST:8310]ভোটের দিন প্রার্থীর গাড়িতে এই হামলার ঘটনা নির্বাচন কমিশনের নিরাপত্তাব্যবস্থার উপর বড়সড় প্রশ্ন তুলে দিল।

ভোটের মধ্যেই অগ্নিমিত্রার গাড়িতে হামলা! চলন্ত গাড়িতে বৃষ্টির মতো আছড়ে পড়ল পাথর, রণক্ষেত্র বার্নপুর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার