১০০ দিনের দিন শেষ! ১ জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হচ্ছে ‘জিরামজি’, এখন থেকে বছরে মিলবে ১২৫ দিনের কাজের গ্যারান্টি
নয়াদিল্লি: গ্রামীণ ভারতের অর্থনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হতে চলেছে আগামী ১ জুলাই থেকে। মোদী সরকারের হাত ধরে দেশজুড়ে কার্যকর হচ্ছে ‘বিকশিত ভারত- গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ)’ বা সংক্ষেপে ‘জিরামজি’ (VB-GIRAMJI)। সোমবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এখন থেকে গ্রামীণ ভারতের শ্রমিকরা বছরে ১০০ দিনের বদলে ১২৫ দিনের নিশ্চিত কাজের সুযোগ পাবেন। ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার লক্ষ্য সামনে রেখেই এই প্রকল্পের কাঠামো ঢেলে সাজানো হয়েছে। এই মেগা প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই ৯৫ হাজার ৬৯২ কোটি টাকার বিপুল বাজেট বরাদ্দ করেছে।[TECHTARANGA-POST:9002]এতদিন যা ‘মনরেগা’ নামে পরিচিত ছিল, এখন থেকে তা ‘ভিবি জিরামজি’ নামেই পরিচিত হবে। নতুন আইন অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্যের শ্রমিকরা এই প্রকল্পে আবেদনের সুযোগ পাবেন এবং আবেদনের ১৫ দিনের মধ্যে কাজ না মিললে মিলবে নির্দিষ্ট হারের বেকার ভাতা। ১ জুলাই থেকে পুরনো গ্রামীণ রোজগার প্রকল্পের সমস্ত কাজ এই নতুন আইনের অধীনে চলে আসবে। তবে শ্রমিকদের দুশ্চিন্তার কারণ নেই, কারণ নতুন শ্রম কার্ড তৈরি না হওয়া পর্যন্ত পুরনো ভেরিফায়েড কার্ডগুলোই বৈধ থাকবে। গ্রামীণ অর্থনীতির ভোল বদলে দিতে এবং সাধারণ মানুষের হাতে দীর্ঘমেয়াদী আয়ের উৎস নিশ্চিত করতে কেন্দ্রের এই পদক্ষেপ এক নতুন মাইলফলক হতে চলেছে।হিডেন স্টোরিজ নিউজ