‘এক্সিট পোলের দরকার নেই, প্র্যাকটিক্যাল পোলে জিতছে বিজেপি’, তৃণমূলকে বিঁধে আত্মবিশ্বাসী শুভেন্দু
রাজ্যে দুই দফার নির্বাচন শেষ হতেই বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোল নিয়ে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। অধিকাংশ সমীক্ষায় বিজেপিকে এগিয়ে রাখা হলেও নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, তাঁর এই সব পরিসংখ্যান দেখার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার নন্দীগ্রামে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুথফেরত সমীক্ষার চেয়েও তিনি ‘প্র্যাকটিক্যাল পোল’ বা বাস্তব পরিস্থিতির ওপর বেশি ভরসা রাখছেন। শুভেন্দুর মতে, ২০১১ সালের পরিবর্তনের ঝড়ের চেয়েও এবার বাংলায় পরিবর্তনের আকাঙ্ক্ষা অনেক বেশি তীব্র, এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপিকে বেছে নিয়েছে। হিন্দু ভোটের মেরুকরণের পাশাপাশি প্রায় ৮ শতাংশ মুসলিম ভোটও বিজেপির পক্ষে এসেছে বলে বড় দাবি করেছেন তিনি।[TECHTARANGA-POST:8630]তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এক্সিট পোলকে ‘বিজেপির কারসাজি’ বলে উড়িয়ে দিয়ে ২২০ থেকে ২২৬টি আসনে জয়ের দাবি করছেন, ঠিক তখনই পাল্টা আক্রমণে সরব হয়েছেন শুভেন্দু। ভবানীপুরে তৃণমূলের এজেন্ট সমস্যা নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, শাসকদল এজেন্ট খুঁজে না পেয়ে টাকার বিনিময়ে কমবয়সী ছেলেদের বসাতে বাধ্য হয়েছে। গণনার দিনও তৃণমূলের লোক খুঁজে পাওয়া যাবে না বলে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি। অন্যদিকে, তৃণমূলের তোলা ইভিএম চুরির অভিযোগকে ‘১৫ বছরের পুরনো অভ্যাস’ বলে বিদ্রুপ করেছেন শিশির-পুত্র।ভোট পরবর্তী পর্যালোচনায় বিজেপি যে সম্পূর্ণ প্রস্তুত, তা শুভেন্দুর কথাতেই স্পষ্ট। তৃণমূলের পক্ষ থেকে গণনাকেন্দ্রে গণ্ডগোল করার আশঙ্কার পাল্টা জবাবে তিনি জানিয়েছেন, কোনো বাধাই কাজে আসবে না। নন্দীগ্রাম ও ভবানীপুর— দুই হাইভোল্টেজ কেন্দ্রেই নিজের জয়ের ব্যাপারে তিনি একপ্রকার নিশ্চিত। যেখানে শাসকদল গণনা নিয়ে আশঙ্কায় স্ট্রংরুম পাহারার ডাক দিয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী সরকার গড়ার ব্যাপারে ১০০ শতাংশ আত্মবিশ্বাস দেখিয়ে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন।হিডেন স্টোরিজ নিউজ