Hidden Stories (বাংলা)

বিমানে যাতায়াত কি এখন বিলাসিতা? দিনে ১০০ উড়ান বাতিলের ঘোষণা এয়ার ইন্ডিয়ার! বিপাকে সাধারণ মানুষ

নয়াদিল্লি: ৩ মে, ২০২৬: বিশ্বজুড়ে জ্বালানির আকাশছোঁয়া দামের কোপ এবার সরাসরি পড়ল আকাশপথে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের মূল্যের লাগামছাড়া বৃদ্ধিতে বড়সড় লোকসানের মুখে টাটা গোষ্ঠীভুক্ত উড়ান সংস্থা এয়ার ইন্ডিয়া।[TECHTARANGA-POST:8684] পরিস্থিতি সামাল দিতে দেশীয় ও আন্তর্জাতিক— উভয় রুট মিলিয়ে দৈনিক প্রায় ১০০টি উড়ান কমানোর নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে তারা। সংস্থার সিইও ক্যাম্পবেল উইলসন কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় স্পষ্ট জানিয়েছেন যে, জেট ফুয়েলের অস্বাভাবিক দাম এবং দীর্ঘ আকাশপথ ব্যবহারের বাধ্যবাধকতার কারণে বহু আন্তর্জাতিক ফ্লাইট চালানো এখন কার্যত অলাভজনক হয়ে পড়েছে।[TECHTARANGA-POST:8698]এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এপ্রিল ও মে মাসে ইতিমধ্যেই বেশ কিছু উড়ান ছাঁটাই করা হয়েছে এবং পরিস্থিতি উন্নত না হলে আগামী জুন ও জুলাই মাসে আরও ফ্লাইট বাতিল করা হতে পারে। উড়ান কমানোর ফলে যাত্রীদের যে ভোগান্তি হবে, তার জন্য দুঃখপ্রকাশ করেছে সংস্থা।[TECHTARANGA-POST:8686] তবে জানানো হয়েছে, বাতিল ফ্লাইটের যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে অথবা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হবে। ভাড়া নতুন করে আর বাড়ানো না হলেও, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব ইতিমধ্যেই টিকিটের দামে মিশে রয়েছে। সংস্থার দাবি, ভাড়া বা সারচার্জ বাড়ানোর একটি নির্দিষ্ট সীমা রয়েছে, যা পেরিয়ে গেলে যাত্রীদের চাহিদায় টান পড়ছে। ফলে খরচ কমাতে উড়ান সংখ্যা কমানো ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই এয়ার ইন্ডিয়ার সামনে।

বিমানে যাতায়াত কি এখন বিলাসিতা? দিনে ১০০ উড়ান বাতিলের ঘোষণা এয়ার ইন্ডিয়ার! বিপাকে সাধারণ মানুষ

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার