Hidden Stories (বাংলা)

মাঝ-আকাশে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টা! দুর্যোগ কাটিয়ে কলকাতায় নামল মুখ্যমন্ত্রীর বিমান

কলকাতা: বৃহস্পতিবার বিকেলে প্রবল প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচার সেরে ফেরার পথে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল তাঁর বিশেষ বিমান। অবশেষে বিকেল ৫টা ১৯ মিনিটে কলকাতা বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে সেটি।[TECHTARANGA-POST:7607]বৃহস্পতিবার বেলা ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিকেল ৪টে নাগাদ তাঁর বিমানটি কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু, সেই সময় কলকাতা ও সংলগ্ন এলাকায় ধেয়ে আসে কালবৈশাখী সদৃশ ঝড়। দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং ঝোড়ো হাওয়ার দাপটে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে অবতরণের অনুমতি মেলেনি।‘ফ্লাইট রেডার ২৪’ ডট কমের তথ্য অনুযায়ী, কলকাতা বিমানবন্দরে নামতে না পেরে বিমানটি দক্ষিণ কলকাতার দিকে চলে যায়। বেহালা ফ্লাইং ক্লাবের আকাশে অন্তত তিনবার অবতরণের চেষ্টা করলেও আবহাওয়া অনুকূল না থাকায় তা সম্ভব হয়নি। এই দীর্ঘ সময় ধরে আকাশে চক্কর কাটতে থাকায় বিমানের জ্বালানি নিয়ে সাময়িক উদ্বেগ তৈরি হয়েছিল। অ্য়াভিয়েশন বিশেষজ্ঞদের নজর ছিল বিমানের ‘ফুয়েল স্ট্যাটাস’-এর দিকে। পরিস্থিতি অত্যন্ত খারাপ হলে বিমানটিকে রাঁচি বা নিকটবর্তী অন্য কোনও বিমানবন্দরে ডাইভার্ট করার পরিকল্পনাও রাখা হয়েছিল।মুখ্যমন্ত্রী বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে বিমানবন্দরের একটি অংশে অস্থায়ী শিবির তৈরি করা হয়েছিল। কিন্তু, ঝড়ের দাপটে সেই শিবির ভেঙে তছনছ হয়ে যায়। শহরজুড়ে বিকেল থেকে যে কালবৈশাখীর পূর্বাভাস ছিল, তার জেরেই এই বিপত্তি।বুধবার থেকে জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ও দুবরাজপুরে সভা শেষে তিনি ফিরছিলেন। শুক্রবার তাঁর কোনও সভা নেই। শনিবার থেকে পুনরায় ঝোড়ো প্রচারে নামবেন তিনি। আজকের এই রুদ্ধশ্বাস পরিস্থিতির পর মুখ্যমন্ত্রী সুস্থ রয়েছেন এবং কালীঘাটের বাসভবনে ফিরছেন বলে সূত্রের খবর।

মাঝ-আকাশে রুদ্ধশ্বাস দেড় ঘণ্টা! দুর্যোগ কাটিয়ে কলকাতায় নামল মুখ্যমন্ত্রীর বিমান

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার