Hidden Stories (বাংলা)

দূরপাল্লার এসি বাসও কি ফ্রিতে? মহিলাদের মেগা উপহারে সব ধোঁয়াশা কাটালো নতুন সরকার

কলকাতা: বাংলার নারীশক্তির জন্য এক অভূতপূর্ব ও ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ঘোষণা করল রাজ্যের নতুন সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে, আগামী ১ জুন থেকেই পশ্চিমবঙ্গের মহিলারা যেকোনো সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আয়োজিত মন্ত্রিসভার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈঠকে এই জনমুখী মেগা সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। [TECHTARANGA-POST:9242]তবে এই ঘোষণার পর থেকেই আমজনতার মনে প্রশ্ন উঠছিল, লোকাল বাসের পাশাপাশি দিঘা বা শিলিগুড়ির মতো দূরপাল্লার বিলাসবহুল এসি সরকারি বাসেও কি মহিলারা এই ফ্রিতে সফরের সুবিধা পাবেন? আজ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করে সেই সমস্ত জল্পনা ও ধোঁয়াশা এক ঝটকায় দূর করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, দূরপাল্লার যেকোনো সরকারি বাসেও মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন এবং এর জন্য তাঁদের পকেট থেকে কোনো বাড়তি টাকা খসবে না। [TECHTARANGA-POST:9216]উল্লেখ্য, কলকাতা থেকে দিঘা পর্যন্ত এসি বাসের ভাড়া যেখানে প্রায় ৩০০ টাকা এবং কলকাতা থেকে শিলিগুড়ি হয়ে দার্জিলিং পৌঁছাতে এসি বাসে যেখানে মাথা পিছু প্রায় দেড় হাজার টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে নতুন সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে রাজ্যের কোটি কোটি মহিলার পকেটের বড়সড় সাশ্রয় হতে চলেছে। গত ৯ মে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছিলেন যে বিজেপির সংকল্পপত্রের প্রতিটি প্রতিশ্রুতি তাঁরা পূরণ করবেন। আর সরকার গঠনের মাত্র ৯ দিনের মাথায় সেই ‘সংকল্প’ পূরণ করে ১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ চালুর পাশাপাশি মহিলাদের দূরপাল্লার বাসেও এই নিখরচায় ভ্রমণের রাজকীয় উপহার দিয়ে বাজিমাত করল নয়া মন্ত্রিসভা।

দূরপাল্লার এসি বাসও কি ফ্রিতে? মহিলাদের মেগা উপহারে সব ধোঁয়াশা কাটালো নতুন সরকার

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার