Hidden Stories (বাংলা)

গাড়ি মালিকদের জন্য দুঃসংবাদ! ১ এপ্রিল থেকে বাড়ছে ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম

নিজস্ব প্রতিনিধি: জাতীয় সড়কে নিয়মিত যাতায়াতকারীদের জন্য এবার খরচ বাড়তে চলেছে। ১ এপ্রিল থেকে ফাস্ট্যাগ বার্ষিক পাসের (FASTag Annual Pass) দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। নতুন নিয়ম অনুযায়ী, অ-বাণিজ্যিক গাড়ির মালিকদের এই পাসের জন্য এখন থেকে ৩০৭৫ টাকা গুনতে হবে, যা আগে ছিল ৩০০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ৭৫ টাকা দাম বাড়ানো হলো।[TECHTARANGA-POST:7316]২০২৬-২৭ অর্থবর্ষ থেকেই এই নতুন মূল্য কার্যকর হতে চলেছে। গত বছর ১৫ অগস্ট থেকে অ-বাণিজ্যিক গাড়িগুলির জন্য এই বিশেষ বার্ষিক পাস ব্যবস্থা চালু করেছিল এনএইচএআই। এই পাসের মাধ্যমে চালকরা অত্যধিক টোল শুল্ক এড়াতে পারেন। বার্ষিক পাসের নিয়ম অনুযায়ী, একটি সক্রিয় ফাস্ট্যাগ থাকলে এই পাস এক বছরের জন্য বৈধ থাকে এবং সর্বোচ্চ ২০০ বার জাতীয় সড়ক পেরোনোর সুযোগ পাওয়া যায়। তবে এক বছরের আগে ২০০ বার যাতায়াত পূর্ণ হয়ে গেলে পুনরায় পাসটি পুনর্নবীকরণ করতে হবে।কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ১১.৮৬ কোটির বেশি ফাস্ট্যাগ নথিভুক্ত রয়েছে, যার মধ্যে সক্রিয় প্রায় ৫.৯ কোটি। এর মধ্যে প্রায় ৫০ লক্ষ গ্রাহক ইতিমধ্যেই এই বার্ষিক পাস ব্যবহার করছেন। পরিসংখ্যান বলছে, জাতীয় সড়ক দিয়ে যাতায়াতকারী ২৮ শতাংশ গাড়ির মালিক এই পাসের সুবিধা গ্রহণ করেছেন।মনে রাখা প্রয়োজন, ফাস্ট্যাগ বার্ষিক পাস দেশের সমস্ত টোল প্লাজ়ায় বৈধ নয়। বর্তমানে জাতীয় সড়ক ও এক্সপ্রেসওয়ের মোট ১১৫০টি টোল প্লাজ়ায় এই পাস ব্যবহার করা যায়। অন্যান্য সড়কের ক্ষেত্রে ফাস্ট্যাগের সাধারণ নিয়মেই টাকা কাটা হবে। গ্রাহকরা জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকেই এই পাস কেনা বা পুনর্নবীকরণ করতে পারবেন।

গাড়ি মালিকদের জন্য দুঃসংবাদ! ১ এপ্রিল থেকে বাড়ছে ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার