ক্যামাক স্ট্রিটে দমকলের হানা, নেপথ্যে কী? অভিষেকের অফিসে ফায়ার সেফটি ঘিরে প্রশ্ন
কলকাতাঃ বিলবোর্ড বিতর্কের মধ্যেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে দমকলের হানা। সোমবার দুপুরে আচমকাই ৯ নম্বর ক্যামাক স্ট্রিটের ওই সাততলা বিল্ডিংয়ে পৌঁছে যান দমকল আধিকারিকরা। সঙ্গে ছিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ এবং পুরসভার আধিকারিকরাও। [TECHTARANGA-POST:12161]সম্প্রতি তারাপীঠ এবং কলকাতার নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পর রাজ্যজুড়ে বহুতলগুলির ফায়ার সেফটি ব্যবস্থা নিয়ে পর্যালোচনা শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসাবেই ক্যামাক স্ট্রিটের ওই বিল্ডিংয়ে পরিদর্শন বলে দমকলের তরফে জানানো হয়েছে। সোমবার দুপুরে দমকল আধিকারিকরা সেখানে পৌঁছতেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। বিল্ডিংয়ের মূল গেট দিয়ে ঢোকার সময় সামনের দিকে থাকা একটি টিনের শেড তাঁদের নজরে আসে। সেটি বেশ কিছুক্ষণ পরীক্ষা করেন আধিকারিকরা। পরে বিল্ডিংয়ের একের পর এক তলা ঘুরে দেখেন তাঁরা। দমকল সূত্রে খবর, সাততলা বিল্ডিংটির পাঁচতলা পর্যন্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থায় বড় কোনও ত্রুটি প্রাথমিক ভাবে নজরে আসেনি। তবে ছয় এবং সাততলায় বেশ কিছু সমস্যা চোখে পড়েছে বলে দাবি দমকলের। জানা গিয়েছে, ওই অংশে ওয়াটার স্প্রিঙ্কলার, ওয়াটার রিজার্ভার এবং ফায়ার অ্যালার্ম-সহ কয়েকটি ব্যবস্থা ঠিকমতো সচল ছিল না।[TECHTARANGA-POST:12160]এছাড়াও, বেসমেন্ট থেকে শুরু করে ছাদ পর্যন্ত গোটা বিল্ডিংয়ের ফায়ার সেফটি ব্যবস্থা খতিয়ে দেখা হয়। বিল্ডিংয়ের বাইরে থাকা একটি শেড নিয়েও আপত্তি জানিয়েছে দমকল। প্রাথমিকভাবে আধিকারিকদের দাবি, ওই শেড তৈরির ক্ষেত্রে দমকলের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। তবে পুরো বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার পরই চূড়ান্ত রিপোর্ট তৈরি হবে বলে জানা যাচ্ছে।