পাঁচ বছর আগের ভোট-পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ! গড়িয়াহাট থানায় ম্যারাথন জেরা অভিনেত্রী স্বস্তিকাকে
কলকাতা: পাঁচ বছর আগের পুরোনো এক আইনি মামলায় এবার টলিপাড়ার ওপরেও নামল বড়সড় খাঁড়া। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় উস্কানি দেওয়ার গুরুতর অভিযোগে অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। শনিবার, ২৩ মে গড়িয়াহাট থানায় হাজির হন তিনি। পুলিশ সূত্রে খবর, তদন্তকারী আধিকারিকরা প্রায় একঘণ্টা ধরে এই হাইপ্রোফাইল অভিনেত্রীকে জেরা করেছেন। একই মামলায় নাম জড়িয়েছে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়েরও।[TECHTARANGA-POST:9420]পাঁচ বছর আগে, অর্থাৎ ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের সময়কার সমাজমাধ্যমের দুটি পোস্ট ঘিরেই এই আইনি জটিলতার সূত্রপাত। ওই বছরের ২ মে ভোটের ফল প্রকাশের দিন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। আর সেই বিতর্কিত পোস্টেরই পালটা সমর্থন জানিয়ে একটি মন্তব্য করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবার, ২১ মে গড়িয়াহাট থানায় দুই তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১০৭ ধারায় এফআইআর দায়ের করেন আইনজীবী জয়দীপ সেন।[TECHTARANGA-POST:9417]অভিযোগকারী আইনজীবী জয়দীপ সেনের দাবি, সমাজে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার কারণে পরমব্রত ও স্বস্তিকার ওই মন্তব্য সাধারণ মানুষের মধ্যে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছিল। তাঁর অভিযোগ, “পরমব্রত এবং স্বস্তিকার সেই বয়ান ২০২১ সালে তৃণমূল কংগ্রেস দ্বারা সংঘটিত হিংসায় সরাসরি প্ররোচনা জুগিয়েছিল। তাঁদের সেই উস্কানিমূলক মন্তব্যে প্রভাবিত হয়েই সে সময় বিজেপি কর্মীদের খুন, প্রবীণ কর্মীদের ওপর অত্যাচার এবং বিজেপি মহিলা কর্মীদের ধর্ষণ ও শ্লীলতাহানি করা হয়েছিল।” ওই মন্তব্য রাজ্যের শান্ত পরিবেশকে দাঙ্গার আগুনে উত্তপ্ত করতে ইন্ধন জুগিয়েছিল এবং অগ্নিসংযোগের ঘটনাতেও পরোক্ষ মদত দিয়েছিল বলে দাবি করেছেন আইনজীবী।[TECHTARANGA-POST:9333]রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক পটপরিবর্তনের পর পুরোনো হিংসার মামলাগুলি নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। শনিবার স্বস্তিকাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর মামলার বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার মূল শিকড়ে পৌঁছাতে এই মামলার অপর প্রধান অভিযুক্ত তথা অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কেও খুব শীঘ্রই ডেকে পাঠাতে চলেছে গড়িযাহাট থানা। পাঁচ বছর আগের এক সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে টলিউডের দুই শীর্ষ তারকার এমন আইনি বিপাকে পড়ার ঘটনায় জোর শোরগোল পড়ে গেছে বিনোদন ও রাজনৈতিক মহলে।