গড়িয়ার পার্লারে হাড়হিম করা কাণ্ড! প্রেমিকাকে খুনের পর প্রেমিকের আত্মহত্যা
ভরদুপুরে দক্ষিণ কলকাতার গড়িয়ায় ঘটে গেল এক নৃশংস ঘটনা। তেঁতুলতলা এলাকার একটি বিউটি পার্লারে ঢুকে রূপবাণী দাস (৫০) নামে এক রূপটান শিল্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল এক যুবক। অভিযোগ, ওই মহিলাকে মারার পর নিজের গলাতেও ধারালো অস্ত্র চালিয়ে আত্মঘাতী হয় সেই ঘাতক প্রেমিক।[TECHTARANGA-POST:7549]ভয়াবহ এই ঘটনার রেশ যেন কাটছেই না। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালেই রূপবাণী দেবীকে তাঁর স্বামী বাইকে করে পার্লারে নামিয়ে দিয়ে যান। তার কিছুক্ষণ পরেই জনৈক এক কাশ্মীরি যুবক পার্লারে ঢুকে রূপবাণী দেবীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।[TECHTARANGA-POST:7538] মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় প্রাণঘাতী হামলা। খবর পেয়েই স্বামী অনুপ কুমার দাস তড়িঘড়ি বাইক ঘুরিয়ে পার্লারে ফিরে আসেন, কিন্তু ততক্ষণে সব শেষ! মেঝেতে তখন কেবল রক্ত আর দু’টি নিথর দেহ।[TECHTARANGA-POST:7545]পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসছে বিবাহ-বহির্ভূত সম্পর্কের টানাপড়েনের তত্ত্ব। দিনের আলোয় জনবহুল এলাকায় এমন রক্তাক্ত ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গড়িয়া জুড়ে। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে এবং ঘটনার পেছনের আসল রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।