সিলিন্ডার না পাইপলাইন? জ্বালানি সংকট রুখতে কড়া নির্দেশিকা কেন্দ্রের!
নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামায় যখন বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তখনই দেশের অভ্যন্তরীণ গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। শনিবার পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক সংশোধিত নির্দেশিকায় জানানো হয়েছে, যেসব গ্রাহকের বাড়িতে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস (PNG) পৌঁছাচ্ছে, তাঁরা আর রান্নার গ্যাসের সিলিন্ডার (LPG) ব্যবহার করতে পারবেন না।[TECHTARANGA-POST:7302]কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী, যদি কোনো গ্রাহকের পাইপলাইন সংযোগ থাকে, তবে তাঁকে অবিলম্বে সিলিন্ডার সংযোগ ছেড়ে দিতে হবে। কোনো রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা বা ডিলাররা এই ধরনের গ্রাহকদের নতুন করে সিলিন্ডার রিফিল করে দিতে পারবে না। এমনকি, পাইপলাইন গ্যাস ব্যবহারকারীদের জন্য নতুন করে কোনো গার্হস্থ্য এলপিজি (LPG) সংযোগও দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্র।[TECHTARANGA-POST:7296]মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হয়েছে। ইরানের কড়া হুঁশিয়ারির পর ভারত সরকার দেশে জ্বালানি সংকট নেই বলে আশ্বস্ত করলেও, ভবিষ্যতের অনটন সামাল দিতেই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাইপলাইন সংযোগ থাকা গ্রাহকদের সিলিন্ডার ব্যবহার বন্ধ করে সেই বাড়তি জোগান সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই এখন কেন্দ্রের মূল লক্ষ্য।