Hidden Stories (বাংলা)

সাধারণ পরিচারিকা নাকি গোপন কোটিপতি? সরকারি অফিসারের ঘরে তদন্তে চাঞ্চল্য

একজন সাধারণ পরিচারিকা—কিন্তু জীবনযাপন যেন কোনও ধনী ব্যবসায়ীকেও হার মানায়। বিলাসবহুল গাড়ি, কোটি টাকার বাড়ি, লাখ লাখ টাকার গয়না—এই সবই নাকি তাঁর দৈনন্দিন জীবনের অংশ। আর এই অবিশ্বাস্য তথ্যই এখন চাঞ্চল্যের কেন্দ্রবিন্দুতে।[TECHTARANGA-POST:7860]পুলিশের উচ্চপদস্থ আধিকারিক গৌতম কুমার-এর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হতেই সামনে আসে একের পর এক চমকপ্রদ তথ্য। তাঁর বাড়িতে কাজ করা গৃহকর্মী পারো-র নাম জড়িয়ে পড়তেই যেন গোটা ঘটনায় নতুন মোড় আসে।তদন্তে জানা গিয়েছে, কিসানগঞ্জ ধর্মগঞ্জের কিলা বাগানের বাসিন্দা পারোর নামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। [TECHTARANGA-POST:7863]শুধু তাই নয়, তিনি নাকি এক কোটি টাকা খরচ করে একটি বাংলোও তৈরি করেছেন। প্রতিদিন কাজে আসতেন প্রায় ৩০ লক্ষ টাকার গাড়িতে চেপে! কখনও আবার ব্যবহার করতেন সরকারি গাড়িও। পুলিশি তৎপরতায় অবশেষে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬০ লক্ষ টাকার সোনার নেকলেস—যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। [TECHTARANGA-POST:7858]স্থানীয়দের কথায়, তাঁর জীবনযাত্রা ছিল একেবারেই আলাদা। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট করতেন দামি বাইক, গাড়ি আর টাকার বান্ডিলের ছবি। এমনকি তারই পোস্ট করা একটি ভিডিওতে তাঁকে দেড় লক্ষ টাকা হাতে নিয়ে দেখা গিয়েছে, যা পরে ভাইরালও হয়। এই ঘটনায় যে প্রশ্ন সবচেয়ে বড় হয়ে  দাঁড়ায় তা হল— একজন সাধারণ পরিচারিকার এত বিপুল সম্পত্তি এল কোথা থেকে? তিনি কি শুধুই সামনে থাকা মুখ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও দুর্নীতির চক্র?এদিকে, তদন্ত শুরু হতেই পারো তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে দেন এবং তারপর থেকেই পরিবার-সহ গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তদন্তকারীরা তাঁকে খুঁজতে তল্লাশি চালাচ্ছেন।[TECHTARANGA-POST:7856]উল্লেখ্য, ৩১ মার্চ দুর্নীতি দমন শাখার অভিযানে গৌতম কুমার-এর একাধিক সম্পত্তির হদিশ মেলে—৩৬টি জমির দলিল, সোনা-রুপো, দামি ঘড়ি এবং বিলাসবহুল গাড়ির নথি উদ্ধার হয়। অভিযোগ, দীর্ঘ ৩২ বছরের কর্মজীবনে তিনি প্রায় ৮০ কোটি টাকার বেনামি সম্পত্তি গড়ে তুলেছিলেন।[TECHTARANGA-POST:7846]ইতিমধ্যেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সাসপেন্ড করার প্রক্রিয়াও শুরু হয়েছে। আর তার মাঝেই তাঁর বাড়ির পরিচারিকার ‘কোটিপতি’ জীবনের এই তথ্য সামনে আসায় গোটা ঘটনায় আরও রহস্য ঘনীভূত হচ্ছে।

সাধারণ পরিচারিকা নাকি গোপন কোটিপতি? সরকারি অফিসারের ঘরে তদন্তে চাঞ্চল্য

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার