Hidden Stories (বাংলা)

তেল সঙ্কটে অচল রংপুর!

ঢাকাঃ বাংলাদেশের রংপুরে জ্বালানি তেলের সঙ্কট ভয়াবহ আকার নিয়েছে। গত কয়েকদিন ধরে সরবরাহে ঘাটতির জেরে শহর ও আশপাশের অধিকাংশ পেট্রোল পাম্প কার্যত বন্ধ। যেগুলি খোলা রয়েছে, সেগুলির সামনে সকাল থেকেই লম্বা লাইন — ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না তেল।[TECHTARANGA-POST:7570]পাম্পগুলিতে ঝুলছে ‘তেল নেই’ নোটিশ, কোথাও আবার কালো কাপড় টাঙিয়ে বন্ধ রাখা হয়েছে পরিষেবা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে অনেক ক্ষেত্রেই মোটরবাইকে ২০০ টাকার বেশি তেল দেওয়া হচ্ছে না — যদিও সেটুকুও যে পাওয়া যাবে, তার কোনও নিশ্চয়তা নেই। [TECHTARANGA-POST:7567]এই প্রেক্ষাপটে চালকদের ক্ষোভ ক্রমেই বাড়ছে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে বহু মানুষকে। এর সরাসরি প্রভাব পড়ছে রোজগারের উপর — কারণ, জ্বালানির অভাবে গাড়ি রাস্তায় নামাতে না পারলে আয়ও বন্ধ।এদিকে, পরিবহণ ব্যবস্থাও বিপর্যস্ত। বাসের সংখ্যা কমে গিয়েছে, সিএনজি মিলছে না — ফলে অফিসযাত্রীদের নিত্যদিনের যাতায়াত এখন দুঃস্বপ্ন। অনেকেই সময়মতো কাজে পৌঁছাতে পারছেন না, তৈরি হয়েছে উদ্বেগ।[TECHTARANGA-POST:7566]পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি না পাওয়াতেই এই পরিস্থিতি। সরবরাহ স্বাভাবিক না হলে সঙ্কট কাটার কোনও সম্ভাবনা নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।[TECHTARANGA-POST:7560]বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অবস্থা দীর্ঘস্থায়ী হলে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সাধারণ জীবন — সব ক্ষেত্রেই বড় ধাক্কা লাগতে পারে।

তেল সঙ্কটে অচল রংপুর!

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার