Hidden Stories (বাংলা)

ফের মহার্ঘ সোনা! এক ধাক্কায় ভরিতে বাড়ল প্রায় ৩ হাজার টাকা, কপালে ভাঁজ ক্রেতাদের

কলকাতা: গত ছয় দিন ধরে সোনার দামে যে টানা পতনের ধারা বজায় ছিল, শনিবার তাতে ইতি পড়ল। ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি এবং ডলার শক্তিশালী হওয়ার মতো আন্তর্জাতিক কারণগুলিতে সোনা সস্তা হলেও, সপ্তাহান্তে কলকাতার বাজারে ছবিটা এক নিমেষে বদলে গেল। শনিবার এক ধাক্কায় প্রতি ১০ গ্রাম বা এক ভরি ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় ২,৮৯০ টাকা।কলকাতায় আজকের বাজার দর: শনিবার কলকাতায় সোনার দামের পরিসংখ্যান একনজরে দেখে নিন:২৪ ক্যারেট সোনা: কলকাতায় প্রতি গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১৫,৬৬০ টাকা। অর্থাৎ ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৫৬,৬০০ টাকা। শুক্রবার এই দাম ছিল ১,৫৩,৭১০ টাকা।২২ ক্যারেট সোনা: ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ১,৪৩,৫৫০ টাকা। শুক্রবারের তুলনায় যা ২,৬৫০ টাকা বেশি।১৮ ক্যারেট সোনা: প্রতি ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম আজ ১,১৭,৪৫০ টাকা। শুক্রবারের তুলনায় বেড়েছে ২,১৭০ টাকা।অন্যান্য শহরের চিত্র: মুম্বই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদেও কলকাতার সমতুল্য দাম বজায় থাকলেও দেশের রাজধানী দিল্লিতে সোনার দাম কিছুটা কম। দিল্লিতে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১,৫৩,৮৬০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৪১,০৫০ টাকা।কলকাতার বাজারে দাম বাড়লেও আন্তর্জাতিক বাজারে কিন্তু সোনা ও রুপার দাম কমার ধারা অব্যাহত রয়েছে। মার্কিন ডলার শক্তিশালী হওয়া এবং প্রযুক্তি শেয়ারের দরপতনের জেরে স্পট সোনার দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৭৩৫.৯৯ ডলারে দাঁড়িয়েছে। এপ্রিল মাসের ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারও ২.৮ শতাংশ কমেছে।বিয়ের মরশুমে সোনার দামের এই হঠাৎ মাথাচাড়া দেওয়া মধ্যবিত্তের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহান্তে এই মূল্যবৃদ্ধি আগামী সপ্তাহে বাজারের মোড় কোন দিকে ঘোরায়, এখন সেটাই দেখার।

ফের মহার্ঘ সোনা! এক ধাক্কায় ভরিতে বাড়ল প্রায় ৩ হাজার টাকা, কপালে ভাঁজ ক্রেতাদের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার