রাস্তার ধারে পড়ে রয়েছে স্বামীর নিথর দেহ, আর তাঁর পাশেই ভাবলেশহীন মুখে সারারাত বসে রইলেন স্ত্রী! গুজরাটের নর্মদা জেলায় ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো স্তম্ভিত পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া বচসা যে এমন চরম রূপ নিতে পারে, তা ভাবতেও পারছেন না কেউ।[TECHTARANGA-POST:7928]পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে ওই দম্পতি একসঙ্গে হাঁটতে বেরিয়েছিলেন। মাঝরাস্তায় কোনো একটি বিষয় নিয়ে তাঁদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। অভিযোগ, বচসা চলাকালীন স্বামী স্ত্রীকে একটি থাপ্পড় মারেন। আর সেই রাগের মাথাতেই রাস্তার পাশে পড়ে থাকা একটি বড় পাথর তুলে নিয়ে স্বামীর মাথায় সজোরে আঘাত করেন স্ত্রী। পাথরের ঘায়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।[TECHTARANGA-POST:7927]খুন করার পর ওই মহিলা পালানোর কোনো চেষ্টাই করেননি। রক্তাত্ব দেহের পাশে অন্ধকার রাস্তায় সারা রাত ঠায় বসে থাকেন তিনি। সকালে স্থানীয়রা এই বীভৎস দৃশ্য দেখে পুলিশে খবর দিলে তড়িঘড়ি দেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।[TECHTARANGA-POST:7924]ঠিক কী নিয়ে বিবাদ শুরু হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে ঘটনার পুনঃনির্মাণ করা হবে। দাম্পত্য কলহের এমন পরিণতি নর্মদা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার