Hidden Stories (বাংলা)

স্বাস্থ্য খাতে মেগা বরাদ্দ, AIIMS ও নতুন হাসপাতাল গড়ার ঘোষণা বাজেটে

রাজ্যের জনমুখী প্রকল্পগুলিতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা করল সরকার। সোমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্বাস্থ্য খাতে একাধিক বড় সিদ্ধান্তের কথা জানান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নিয়ে।[TECHTARANGA-POST:10165]অর্থমন্ত্রী জানান, “পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। প্রতিটা উফভোক্ত পরিবার প্রতি বছর ৫ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি এই প্রকল্পের জন্য মোট ৩ হাজার ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করছি।” এরপরই তাঁর সংযোজন,  "আনুমানিক ৭ কোটি মানুষ এর আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই প্রকল্পের আওতায় আসবেন না তাঁদের মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে।" [TECHTARANGA-POST:10156]স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গের উপর। সেখানে একটি AIIMS গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সুন্দরবন, পুরুলিয়া ও দার্জিলিংয়ে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল তৈরি করা হবে। সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালকে উন্নত মেডিকেল কলেজ ও হাসপাতালে রূপান্তরের কথাও ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্য খাতে মেগা বরাদ্দ, AIIMS ও নতুন হাসপাতাল গড়ার ঘোষণা বাজেটে

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার