Hidden Stories (বাংলা)

উচ্চ মাধ্যমিকে বাজিমাত আদৃত-মেঘাদের! ভিডিয়ো কলে শুভেচ্ছা জানিয়ে বড় উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই জয়জয়কার নরেন্দ্রপুর ও শ্রীরামপুরের। পরীক্ষার ফল ঘোষণার পর পরই মেধাতালিকায় থাকা দুই কৃতি পড়ুয়াকে ভিডিয়ো কল করে সারপ্রাইজ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রথম স্থানাধিকারী আদৃত পাল এবং পঞ্চম স্থানাধিকারী মেঘা মজুমদারের সঙ্গে কথা বলে তাঁদের অভিনন্দন জানান তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই পড়ুয়ারা রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণার এক নতুন ‘দৃষ্টান্ত’।[TECHTARANGA-POST:9124]এদিন ফলাফল প্রকাশের পরেই মুখ্যমন্ত্রী ভিডিয়ো কল করেন প্রথম স্থানাধিকারী আদৃত পালকে। ৪৯৬ নম্বর পেয়ে শীর্ষে আসা আদৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর তিনি কথা বলেন শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদারের সঙ্গে। ৪৯২ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম এবং সামগ্রিক মেধাতালিকায় পঞ্চম স্থান অধিকার করেছেন মেঘা। মুখ্যমন্ত্রী দুই পড়ুয়াকেই শীঘ্রই মুখ্যমন্ত্রীর সচিবালয়ে ডেকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার আশ্বাস দিয়েছেন।[TECHTARANGA-POST:9123]পড়ুয়াদের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ওদের এই অসামান্য সাফল্যে আমার আন্তরিক শুভেচ্ছা। কঠোর পরিশ্রম ও একাগ্রতার মাধ্যমে ওরা অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে। উচ্চশিক্ষার পথে ওদের পাশে থেকে সবরকম সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আমি আশাবাদী, ওরা বাংলা তথা দেশের নাম উজ্জ্বল করবে।”[TECHTARANGA-POST:9120]নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পালের প্রাপ্ত নম্বর ৪৯৬। তার এই অভাবনীয় সাফল্যের কৃতিত্ব সে দিয়েছে মিশনের মহারাজ এবং শিক্ষকদের। অন্যদিকে, শ্রীরামপুরের মেঘা মজুমদার তাঁর দুর্দান্ত ফলাফলের পেছনে পরিবার ও স্কুলের ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে।[TECHTARANGA-POST:9118]রাজ্যে এবারের পাশের হার ৯১.২৩ শতাংশ। মেধাতালিকায় থাকা ৬৪ জন পড়ুয়ার এই সাফল্য রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক ইতিবাচক বার্তা দিচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উচ্চ মাধ্যমিকে বাজিমাত আদৃত-মেঘাদের! ভিডিয়ো কলে শুভেচ্ছা জানিয়ে বড় উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার