হালিশহর: রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চান না বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহরে মমতার কনভয়ে হামলা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। তারই মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে আশ্বাস দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে শুভেন্দুর বার্তা, কোথাও যাওয়ার আগে পুলিশকে জানালেই নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন। [TECHTARANGA-POST:11557]হালিশহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গিয়ে সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতার উদ্দেশ্যে অনুরোধ করে বলেন, ‘‘আপনি তো গতকাল পুলিশকে না জানিয়ে এসেছিলেন। জনরোষ তৈরি হয়েছিল। আমাদের বিধায়ক তা জানামাত্র পুলিশকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন। আমার অনুরোধ, এবার থেকে আপনি যেখানে যাবেন, সময়মতো পুলিশকে জানাবেন। আপনার যাঁকে খুশি, কলকাতার সিপি বা ডিআইজিকে জানাবেন। ডিজিকে আপনার পছন্দ না হলে অন্য কাউকে বলবেন। আমাদের পুলিশ আপনার নিরাপত্তার ব্যবস্থা নেবে।” [TECHTARANGA-POST:11556]শুভেন্দুর দাবি, রবিবার মমতা পুলিশকে আগে থেকে না জানিয়েই হালিশহরে গিয়েছিলেন। সেখানেই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে তাঁর গাড়ি। জল-কাদা, পাথর এবং জুতো ছোড়ার অভিযোগও ওঠে। পরিস্থিতি সামলাতে স্থানীয় বিধায়ক পুলিশকে খবর দেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে সোমবার অনেকটাই নরম সুরে মমতার নিরাপত্তার প্রসঙ্গ তোলেন শুভেন্দু। তাঁর কথায়, নিরাপত্তায় গাফিলতি হয়নি, ঘটনাটি মূলত স্থানীয় পুলিশের সমস্যা। একইসঙ্গে মমতাকে অনুরোধ করে তিনি বলেন, তিনি যেখানে খুশি যেতে পারেন, তবে সফরের কথা আগে জানালে পুলিশ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে।