Hidden Stories (বাংলা)

Home Decor Ideas: পুরনো কুর্তি আর পরা হয় না? ফেলে না দিয়ে গৃহসজ্জায় কাজে লাগান, রইল ৬টি সহজ আইডিয়া

আলমারি খুললেই একের পর এক পুরনো কুর্তি! কিন্তু নতুন নতুন কুর্তির ভিড়ে সেগুলো যেন একপাশেই পড়ে রয়েছে। কিছু হয়তো আর পরাই হয় না, আবার কোনওটার কাজ এতটাই সুন্দর যে ফেলে দিতেও মন চায় না। এমন কুর্তি নিয়ে কী করবেন ভাবছেন? ফেলে না দিয়ে ঘর সাজানোর সময় ব্যবহার করুন এই পুরনো কুর্তিগুলি। দেখে নিন সহজ ৬টি কৌশল। [TECHTARANGA-POST:12700]১. পুরনো কুর্তি হোক নতুন কুশন কভারপছন্দের কুর্তির সবচেয়ে সুন্দর অংশটা বেছে নিয়ে কুশন কভারের সামনে ব্যবহার করতে পারেন। বিশেষ কোনও ফুলের নকশা বা এমব্রয়ডারি থাকলে সেটিকে মাঝখানে রাখলে কুশনে আলাদা করে নজর পড়বে। একাধিক কুর্তির কাপড় থাকলে বিভিন্ন নকশা মিলিয়েও একটি সেট তৈরি করা যায়। একই পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন বালিশের কভারও।২. ডাইনিং টেবিলে আসুক নতুন রানারলম্বা কুর্তির পাড় বা নকশা করা অংশটি কাজে লাগিয়ে তৈরি হতে পারে টেবিল রানার। এমব্রয়ডারি বা সুন্দর বর্ডার থাকলে সেটিকে রানারের প্রান্তে রাখুন। সাধারণ ডাইনিং টেবিলেও এতে খানিকটা উৎসবের আমেজ আসবে। ৩. দেওয়াল সাজাবে কুর্তির নকশাসব কুর্তি যে পরার জন্যই ব্যবহার করতে হবে, এমন নয়। কোনও পুরনো কুর্তির নকশা এতটাই সুন্দর যে সেটি কেটে ফ্রেমে বাঁধিয়ে ফেলতে পারেন। কাঠের ফ্রেমে কাপড়টি টানটান করে লাগিয়ে দেওয়ালে ঝুলিয়ে দিন। আলাদা আলাদা কুর্তির টুকরো দিয়ে কয়েকটি ছোট ফ্রেম তৈরি করে একসঙ্গে সাজালেও সুন্দর একটি জিনিস তৈরি হবে।[TECHTARANGA-POST:12697]৪. ল্যাম্পশেডে রঙের ছোঁয়াহালকা সুতির কুর্তির প্রিন্টেড কাপড় দিয়ে পুরনো ল্যাম্পশেডের চেহারাও বদলে ফেলা যায়। ফুলের নকশা, ব্লক প্রিন্ট বা জ্যামিতিক ডিজাইন - ঘরের সঙ্গে মানানসই কাপড় বেছে নিয়ে শেডের মাপে কেটে বসিয়ে দিন। তবে কাপড় যেন বাল্ব বা অতিরিক্ত গরম অংশের সরাসরি সংস্পর্শে না থাকে, তা দেখে নিতে হবে।৫. ছোটখাটো জিনিস রাখার ঝুড়িঘরে ছোটখাটো জিনিস গুছিয়ে রাখার জন্য স্টোরেজ বাস্কেট-এর প্রয়োজন হয় প্রায়ই। পুরনো কুর্তির কাপড় দিয়ে এমন ঝুড়িও তৈরি করা সম্ভব। শক্ত কোনও বেস বা কার্ডবোর্ডের বাক্সের উপর কাপড়টি সুন্দর করে মুড়ে লাগিয়ে নিলেই তৈরি হতে পারে ছোট বাস্কেট। ৬. অনেক কুর্তি জমলে বানান প্যাচওয়ার্ক কম্বলএকটি নয়, আলমারিতে যদি একাধিক পুরনো কুর্তি থাকে, তাহলে সবগুলির কাপড় একসঙ্গে কাজে লাগাতে পারেন। ছোট ছোট টুকরো করে বিভিন্ন রঙ ও প্রিন্ট জুড়ে তৈরি করা যায় কম্বল। পুরনো পোশাকগুলির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিও এভাবে থেকে যাবে।

Home Decor Ideas: পুরনো কুর্তি আর পরা হয় না? ফেলে না দিয়ে গৃহসজ্জায় কাজে লাগান, রইল ৬টি সহজ আইডিয়া