Hidden Stories (বাংলা)

রবিবারেও ভোগান্তি! ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে বিকল্প রুট ঘোষণা পুলিশের

কলকাতা: ছুটির দিনে ফের যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে কলকাতা ও হাওড়ার সংযোগকারী বিদ্যাসাগর সেতুতে। আগামী রবিবার দ্বিতীয় হুগলি সেতু তথা বিদ্যাসাগর সেতুর বিয়ারিং ও কেবল সংস্কারের কাজের জন্য টানা ১২ ঘণ্টা সেটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার সুপ্রতিম সরকার এক নির্দেশিকায় জানিয়েছেন, ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতুর উপর দিয়ে কোনও যানবাহন যাতায়াত করতে পারবে না।[TECHTARANGA-POST:7278]দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বশাসিত সংস্থা ‘হুগলি রিভার ব্রিজেস কমিশনার্স’ (HRBC)। সেতুর বিয়ারিং পরিবর্তন এবং কেবলের বিশেষ কিছু যান্ত্রিক ত্রুটি মেরামতির জন্যই এই দীর্ঘ সময় প্রয়োজন বলে জানা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে ও সেতুর স্বাস্থ্য পরীক্ষার স্বার্থেই রবিবার দিনটিকে বেছে নেওয়া হয়েছে।সেতু বন্ধ থাকার কারণে শহরবাসীকে যাতে চরম ভোগান্তিতে পড়তে না হয়, তার জন্যই বিকল্প রুটের পরিকল্পনা করেছে কলকাতা পুলিশ। সেই অনুসারে - এজেসি বোস রোড থেকে আসা গাড়ি: জিরাট আইল্যান্ড দিয়ে আসা গাড়িগুলিকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ (রবীন্দ্র সেতু) ধরতে পারবে।খিদিরপুরগামী গাড়ি: সিজিআর রোড হয়ে খিদিরপুর থেকে আসা গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।[TECHTARANGA-POST:7273]কে পি রোড ও রেড রোড: জেএন আইল্যান্ড বা কে পি রোড থেকে আসা গাড়িগুলিকে ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এছাড়া, ওয়াই পয়েন্ট থেকে গাড়ি ঘুরিয়ে রেড রোড হয়ে হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।ভারী পণ্যবাহী যান এবং বাস চলাচলের ক্ষেত্রেও এই ডাইভারশন কার্যকর থাকবে। 

রবিবারেও ভোগান্তি! ১২ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যানজট এড়াতে বিকল্প রুট ঘোষণা পুলিশের

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার