Hidden Stories (বাংলা)

ভুলের সংশোধন কমিশনের: আলিপুরদুয়ারে নতুন ডিএম ময়ূরী বসু, দক্ষিণ দিনাজপুরে ফিরলেন বালাসুব্রহ্মণ্যম

রাজ্যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই প্রশাসনকে ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন। তবে গত বুধবার জারি করা বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করতে মাঝরাতেই এক নজিরবিহীন সংশোধনী নিয়ে এল কমিশন। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক টি. বালাসুব্রহ্মণ্যমকে নিয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে তাঁকে নিজের জেলাতেই বহাল রাখা হয়েছে।[TECHTARANGA-POST:7423]বুধবারের তালিকায় টি. বালাসুব্রহ্মণ্যমকে দক্ষিণ দিনাজপুর থেকে সরিয়ে আলিপুরদুয়ারের ডিএম করা হয়েছিল। কিন্তু তাতে দক্ষিণ দিনাজপুরের পদটি খালি হয়ে যাওয়ায় প্রশ্ন ওঠে। ভুল বুঝতে পেরে কমিশন মাঝরাতে নতুন অর্ডার জারি করে তাঁকে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক ও ডিইও হিসেবেই রেখে দিয়েছে।[TECHTARANGA-POST:7420]২০১৩ ব্যাচের আইএএস অফিসার ময়ূরী বসু-কে আলিপুরদুয়ারের নতুন জেলাশাসক হিসেবে নিযুক্ত করেছে কমিশন।রণধীর কুমারকে কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক (DEO) করার পাশাপাশি ডিরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।[TECHTARANGA-POST:7417]নির্বাচন ঘোষণার মাত্র ১২ ঘণ্টার মধ্যে রাজ্যের ৫ জন শীর্ষ আধিকারিক— মুখ্যসচিব (CS), স্বরাষ্ট্রসচিব (HS), ডিজি (DG), সিপি (CP) এবং এসপি (SP)-দের সরিয়ে দিয়েছিল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন কমিশন। এই ধারাবাহিক বদলি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, “বিজেপির কথায় রাজ্য প্রশাসনকে লন্ডভন্ড করে উন্নয়নের কাজ আটকে দিতে চাইছে কমিশন।” এর কড়া জবাব বাংলার মানুষ ব্যালটেই দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।[TECHTARANGA-POST:7421]প্রশাসনের এই ঘনঘন রদবদল নির্বাচনী প্রক্রিয়ায় কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

ভুলের সংশোধন কমিশনের: আলিপুরদুয়ারে নতুন ডিএম ময়ূরী বসু, দক্ষিণ দিনাজপুরে ফিরলেন বালাসুব্রহ্মণ্যম

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার